1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও সাঈদ মুহাম্মদ ইব্রাহিম।

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বুধবার ৩ ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফটিকছড়ি প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় নবাগত ইউএনও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করতে এবং জনকল্যাণমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না,সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুক,সাবেক পৌর কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী,দৌলত শওকত,এমরান হোসেন ফরহাদ,মুহাম্মদ নাছির উদ্দিন, সাইফুর রহমান সোহান,আলমগীর নিশান, সজল চক্রবর্তী,আনোয়ার হোসেন ফরিদ, আহমেদ এরশাদ খোকন,মোস্তফা কামরুল,নাজিম উদ্দিন শাহনেওয়াজ, এম জুনায়েদ,ফজলুল করিম,আব্দুল কাদের চৌধুরী ও মোহাম্মদ তারেক প্রমুখ।
সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে বিশেষ করে হালদা নদী রক্ষা, বাজারে দীর্ঘদিনের যানজট নিরসন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে উপজেলা প্রশাসনের যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট