1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

ফটিকছড়ির কাঞ্চননগর ট্রাজেডি। ★ মানিকের শারীরিক  অবস্থার তেমন উন্নতি নেই। রয়েছে অর্থ সংকট। ★ রাহাত শঙ্কামুক্ত।

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

রফিকুল আলম,ফটিকছড়ি। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে চেঙ্গার মূখ নামক স্থানে মব সৃষ্টি করে ‘চোর’ আখ্যা দিয়ে মাহিন,রাহাত ও মানিক কিশোরদেরকে সেতুর ওপরে বেঁধে মারধর করায় ঘটনা স্থলে মাহিনের মৃত্যু হয়। এঘটনায় মানিক ও রাহাত মারাত্নক ভাবে আহত হয়ে,তারা এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহত রাহাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ও মানিকের শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি। ২৮ আগস্ট বৃহস্পতিবার কাঞ্চননগরে নিহত মাহিনের পরিবার ও আহত রাহাত এবং মানিকের পরিবারের সাথে দেখা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাঞ্চননগর ইউনিয়নের প্রশাসক মোঃ নজরুল ইসলাম ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন আহত মানিকের বাবা মো.ইসলাম বলেন,মানিকের বাম হাতের মাংস পেশি থেকে মাংস খসে পড়েছে। বাম পা এখনো নাড়া-ছারা করতে পারছে না। পা কালো হয়ে রয়েছে। আর ফুলা কমছে না। তিনি আরো বলেন,আমার বাবা-মা সহ পরিবারে ৭ জন। দারোয়ানের (পাহারাদার) চাকুরী করে কি চিকিৎসা ব্যয় বহন করব না,সংসার চালাবো। আমার একমাত্র ছেলেকে সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসায় দিয়ে ছিলাম। আর ‘মব’ করে অপবাদ দিয়ে আমার ছেলের জীবনটা শেষ করে দিল।এসময় তাঁর চোখের পানি গড়িয়ে পড়ছে”আর বলেন গরীব হতে পারি,জীবনে কারো ক্ষতি করিনি”। অপরদিকে আহত রাহাতের মামা সুমন বলেন,রাহাতের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে ও কিডনি সমস্যা দেখা দিয়েছে।  কিছু পরীক্ষা করার জন্য বলেছে। তার পর বলা যাবে কি করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মলে হক চৌধুরী বলেন, আহতদের চিকিৎসার কোন ত্রুটি নেই। সব সময় খবর নেয়া হচ্ছে। মেডিকেল বোর্ড বসানো হয়েছে। তাদের চিকিৎসার জন্য প্রশাসনের সব ধরনের সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন,বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাঞ্চননগর ইউনিয়নের প্রশাসক মোঃ নজরুল ইসলাম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের সহায়তা প্রদান করেন। এছাড়াও তাদের সার্বিকভাবে সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস দেন। জানতে চাইলে,ফটিকছড়ি থানার ওসি মো.নুর আহমদ গতকাল দুপুরে বলেন,এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়।তারা প্রত্যেকে আদালতে জবানবন্দি দিয়েছে। উক্ত ঘটনায় মামলার আসামীদের গ্রেফতার জন্য কয়েকটি অভিযান চালানো হয়,এখনো অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য গত ২২ আগস্ট ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চেঙ্গার মূখ ব্রিজের ওপর ঘটনাটি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট