
ফটিকছড়ি প্রতিনিধি।
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাস্থ দৌলতপুর কিন্ডারগার্টেনের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলন, আনন্দ আড্ডা ও কুইজ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যামিক্যাল সায়েন্স ও মাইনিং বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ ওমর ফারুক।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী সরওয়ার মোর্শেদ পাপ্পু,ইকবাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মৌলানা মো. এয়াকুব,মোহাম্মদ বেলাল,মোহাম্মদ ইব্রাহিম ও এনামুল হক।
কিন্ডারগার্টেনের পরিচালনা পর্ষদ সভাপতি সোহরাব জব্বার চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক দৌলত শওকতের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক অসীম কান্তি দাশ,পরিচালক নুরুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো.ইউছুপ,সিনিয়র শিক্ষক ঝুনু পাল,মিজানুর রহমান,টিংকু রাণী নাথসহ আরো অনেকে।
পরে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।