1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

ফটিকছড়ির হেয়াঁকো বাজারে বিএনপির মনোনয়ন আজিম উল্লাহ বাহারকে দেওয়ার দাবিতে মানববন্ধন ও মিছিল ।।

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হওয়া মজলুম পরিবারবৃন্দ ব্যানারে। এতে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন। মানববন্দন শেষে একটি মিছিল হেয়াঁকো বাজার প্রদক্ষিন করে।
রবিবার ১৬ নভেম্বর বিকালে উপজেলার ভূজপুর থানাধীন বাণিজ্যিক কেন্দ্র হেয়াঁকো বাজারের করেরহাট- রামগড় সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, “কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার একজন ত্যাগী,নিবেদিত প্রাণ ও যোগ্য ব্যক্তি। দলের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে  তিনি রক্তাক্ত হয়েছেন। যে দলের জন্য শরীলের রক্ত ঝড়িয়ে আজিম উল্লাহ বাহার নেতা-কর্মীদের জন্য জীবনের মায়া ত্যাগ করতে বিন্দু মাত্র পিছিয়ে যায়নি সে পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ার দাবী জানান।
বক্তারা আরো বলেন,তিনি দীর্ঘদিন ধরে ফটিকছড়ির সাধারণ মানুষের পাশে থেকে দল ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছেন। দলের যে কোন সংকট সময়ে তিনি সকল নেতা- কর্মীদের পাশে থেকে দায়িত্ব পালন করেছেন,যা তৃণমূলের কাছে তিনি আরো গ্রহন যোগ্য ও  জনপ্রিয় হয়ে উঠেছেন।
তারা আরো বলেন,আজিম উল্লাহ বাহার নিরলস ভাবে সাংগঠনিক কাজ করে ফটিকছড়িতে সংগঠনকে নতুনভাবে পুনর্গঠন করেছেন। ১১টি অঙ্গ সংগঠনকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের দাবী বিএনপি হাই কমান্ডের কাছে একটাই আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়া হোক।
সেলিম মজুমদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-দাঁতমারা ইউপি বিএনপি সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী,মো:হোসেন হেলামিয়া সওদাগর,উপজেলা শ্রমিক দলের সাঃ সম্পাদক শফিউল আলম শফি,বেলাল হোসেন,আবুল কালাম,ডা: মজিবুল হক আবুল কালাম, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম সরকার,মো: আব্দুল আলী,জসিম উদ্দিন,ষোষনা কবির, শরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম,মো: হানিফ, জাহাঙ্গীর আলম,শাহ আলম খাঁন,সেচ্ছা সেবক দল নেতা আবুল কালাম আজাদ,আমির হেসেন,আবুল হোসেন আকাশ,কবির হোসেন, নুরুল আলম বাদশা, বনাণী কলেজ ছাত্রদলের সভাপতি এম এ কাদের,আব্দুল করিম, আব্দুল কাদের,সুলতান আহমদ,মো: ইয়াছিন,আলী হোসেন,জামাল উদ্দীন,
প্রমুখ।
এর আগে গত ৭ নভেম্বর চট্টগ্রাম- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট,নাজিরহাট ঝংকার ও হেয়াঁকো এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও গত ১০ নভেম্বর বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে ফেনী – খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন এবং সমিতিরহার ইউনিয়নে গত ১৪ নভেম্বর মানববন্ধন করেছে স্থানীয় বিএনপির নেতা- কর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট