1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  3. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দোহাজারীতে ৪নং ওয়ার্ড দুবাই প্রবাসী ফোরামের মানবিক ত্রাণ বিতরণ সম্পন্ন আর্তমানবতার সেবায় বন্যার্থদের পাশে দাঁড়ালেন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস দোহাজারীর বিওসির মোড়ে ত্রাণ বিতরণের সময় মাননীয় এমপি মহোদয়ের উপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ডে বন্যাদুর্গতদের মাঝে মানবিক সহায়তার অনন্য নজির স্হাপন নুরুল ইসলাম দোহাজারীতে বন্যাদুর্গত ১৩০০ পরিবারের পাশে আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন দোহাজারীতে বানভাসি মানুষের পাশে ‘মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন’ শঙ্খের নতুন দাপটে চন্দনাইশে ফের প্লাবিত বিস্তীর্ণ জনপদ: চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ বানভাসি মানুষের পাশে মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন: চেয়ারম্যান রফিক উদ্দিনের মানবিক আহ্বান

ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

পৌরসভা নির্বাচনের নির্ধারিত দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় ইতোমধ্যেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসন্ন ফটিকছড়ি পৌরসভা নির্বাচন। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে চলছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা।
এমন প্রেক্ষাপটে সম্ভাব্য প্রার্থী হিসেবে নতুন করে আলোচনায় উঠে এসেছে লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা ও “লিম ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমানের নাম। প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার উন্নয়ন ও কল্যাণে দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,মাসুদুর রহমান নিয়মিতভাবে ফটিকছড়ি পৌর এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা,অসচ্ছল পরিবারকে আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এছাড়াও প্রবাসে থেকেও তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।
মাসুদুর রহমান বলেন,“আমি প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় নিজের এলাকার মানুষের সঙ্গে জড়িয়ে আছে। এলাকার উন্নয়ন,তরুণ সমাজের অগ্রগতি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন,“জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।”
জানা গেছে,লন্ডনে অবস্থানকালে তিনি বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন,যা ভবিষ্যতে এলাকার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
মোঃ মাসুদুর রহমান চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের আমান বাজারস্থ পরাণ চৌধুরী বাড়ির সন্তান। তিনি মরহুম মোঃ ইসলাম সাহেবের কনিষ্ঠ পুত্র এবং সাবেক ছাত্রনেতা ও সুনামধন্য ব্যক্তিত্ব মরহুম মিজানুর রহমানের ছোট ভাই। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।
শিক্ষাজীবনে তিনি ফটিকছড়ি করোনেশন মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে চট্টগ্রাম কলেজ থেকে বি.এসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানকার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে দুটি উচ্চতর ডিগ্রি অর্জন করেন কার্ডিপ মেট্রোপলিটন ইউনিভার্সিটি  থেকে এম.বি.এ  এবং এঙ্গেলিয় রুস্কিন ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিষয়ে এম.এ ।
পেশাগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে ইউকে প্রবাসী কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
তিনি শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি প্রপার্টি সেক্টরসহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগেও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন।
এছাড়াও, তিনি বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ফটিকছড়ি কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দেশে লিম ফাউন্ডেশন বাংলাদেশ এর মাধ্যমে সামাজিক, ক্রীড়া,শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি।
স্থানীয়দের মতে,স্থানীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করে। তাদের অভিজ্ঞতা,আন্তর্জাতিক যোগাযোগ এবং আর্থিক সক্ষমতা এলাকার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে শেষ পর্যন্ত প্রার্থিতা নির্ভর করবে স্থানীয় জনগণের সমর্থনের ওপর।
এদিকে ফটিকছড়ি পৌরসভার সাধারণ ভোটারদের প্রত্যাশা যে-ই প্রার্থী হোন না কেন,তিনি যেন সততা,দক্ষতা ও জনকল্যাণমূলক মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করেন এবং পৌরসভার সার্বিক উন্নয়ন নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট