1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

ফটিকছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‘স্থানীয় সাংবাদিকতায় নতুন অধ্যায়ের সূচনা’

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

রফিকুল ইসলাম, ফটিকছড়ি।

অনাড়ম্বর কিন্তু মর্যাদাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফটিকছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকেলে উপজেলা সদরের মিনা ভবনের তৃতীয় তলায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এই উদ্বোধনের মাধ্যমে ফটিকছড়ির স্থানীয় সাংবাদিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরী।
প্রেসক্লাব সভাপতি এস.এম.মোরশেদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুকের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ও ফটিকছড়ি থানার ওসি মো.নুর আহমদ।
এতে স্বাগত বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন,নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী,বিএনপি নেতা আজিজ উল্লাহসহ প্রেস ক্লাবের সম্পাদকমন্ডলী ও সদস্যবৃন্দ।
এতে বক্তারা বলেন,ফটিকছড়িতে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাকে আরও তরান্বিত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। গণমানুষের অধিকার,সমস্যাবলি ও উন্নয়নধর্মী বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকরা আরও নিষ্ঠা,দক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করবেন; এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, একটি শক্তিশালী প্রেস ক্লাব কোনো এলাকার গণমাধ্যম ও জনস্বার্থের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করে।
শেষে কেক কেটে ক্লাবের নবযাত্রা উদযাপন করা হয়।
এসময় প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ এমরান হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন,সহ-সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহান,কোষাধ্যক্ষ মো. আলমগীর নিশান,প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ,সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন,সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল,পাঠাগার সম্পাদক মোঃ নাজিম উদ্দীন শাহনেওয়াজ,কার্যনির্বাহী মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী,স্থায়ী সদস্য মো. রফিকুল আলম চৌধুরী,স্থায়ী সদস্য মো.কাউসার সিকদার,স্থায়ী সদস্য মো.জোনায়েদ,অস্থায়ী সদস্য মো.ফজলুল করিম,আব্দুল কাদের চৌধুরী,সহযোগী সদস্য মোহাম্মদ তারেক ও মো.রায়হান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট