1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

ফলোআপ- ভূজপুরে পরকীয়ায় লিপ্ত হামিদা অতি চালাক।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম, ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে পরকীয়ায় লিপ্ত হামিদা বেগম ও তার পরকীয়া প্রেমিক অটোরিক্সা সিএনজি চালক মো.করিম সহ পরকীয়ার ঘটনাকে লুকাতে গিয়ে নির্মমভাবে বসত ঘরে হত্যা করে হামিদা তার এক মাত্র পুত্র কামরুল হাসান কাউছার (২০) কে। এ ঘটনায় হামিদা এখন কারাগারে। নিহত কাউছারের ময়না তদন্ত শেষে গত মঙ্গলবার ৭ অক্টোবর রাতে জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে।
জানা যায়,এ ঘটনার পর উপজেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলে শত শত মানুষ ঘটনাস্থল উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বাউদ্দার পাড় পণ্ডিত বাড়ির ডুবাই প্রবাসী মো: কামাল ভূইঁয়া প্রকাশ মনা বাড়ীতে ছুটে যান।গত ৫ অক্টোবর রাতে কাউছারকে বিদ্যুৎ সর্ট দিয়ে তার মা ও পরকীয়া প্রেমিক  নির্মম ভাবে হত্যার পর ৬ অক্টোবর সোমবার সকালে ঘটনা ছড়িয়ে পড়ার ৩ দিন অতিবাহিত হলে ও  এখনো পর্যন্ত মানুষ ছুটে যাচ্ছে।
পুলিশ কাউছারের লাশ উদ্ধারের পর ময়না তদন্ত শেষে গত মঙ্গলবার রাতে লাশ বাড়ীতে নিয়ে আসা হলে সর্বস্তরের হাজারো মানুষ দেখতে যায়। বাদ এশার বাউদ্দার পাড় জামে মসজিদের সামনে জানাযার নামাজ শেষে দাফন করা হয়। এসময় কাউছারের বাবা কামাল ছেলের লাশ কাঁধে বহন করে নিয়ে যাবার সময় বুকফাটা কান্নায় এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়।
এদিকে ঘটনার পর দায়েরকৃত মামলার বাদী (কাউছারের নানী)ফরিদা বেগম তার অবাধ্য মেয়ে হামিদা ও পরকীয়া প্রেমিক করিমের সুষ্টু বিচার দাবী করে বলেন, হামিদাকে বে-পরোয়া জীবন যাপন থেকে ফেরাতে চাইলে ও পারেনি বলে আক্ষেপ করে বলেন,আমার নাতি তার মায়ের এহেন কর্মে প্রায় ঝগড়া করতো। কিছুদিন আগে এক রাতে ৯৯৯ ফোন করে পুলিশ নিয়ে আসে। পুলিশ আসার আগে সিএনজি চালক করিম পালিয়ে যায়।
হামিদার বড় মেয়ে তাইফা বলেন,আমরা নানার বাড়ী না থাকলে আমার ভাই কাউছার মারা যেত না। আজ ভাইকে মারছে,কয়দিন পর আমাকে মারবে। শাস্তি হোক আমি চাই। আমি সব সত্য কথা বলব।
স্থানীয়রা জানান,হামিদার বসত ঘর রাস্তার পাশে ও ভিন্ন হওয়াতে সিএনজি নিয়ে করিমের প্রতি নিয়ত যাতায়ত ছিল। তার বে- পরোয়া চলাফেরা দেখলে ও মান- সম্মান রক্ষার্থে এলাকার মানুষ কিছু বলেনি।
এ বিষয়ে বুধবার ৮ অক্টোবর বিকালে মুঠো ফোনে জানতে চাইলে ভূজপুর থানার মামলার তদন্তকারী এস আই রতন কান্তি দে বলেন,হামিদা বেগম খুবই চালাক। সে গত মঙ্গলবার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবান বন্দি দেয়নি। তাকে রিমান্ড নিয়ে আসার জন্য আদালতে আবেদন করা হবে। পরকীয়া প্রেমিক করিমকে আটকের জন্য চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট