1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

বাবা ভাণ্ডারীর ৩ দিন ব্যাপী খোশরোজ শরীফ ১২,১৩ ও ১৪ অক্টোবর । গাউছিয়া রহমান মঞ্জিলের ব্যাপক কর্মসূচী।।

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্নিক সাধক,আওলাদে রাসূল (স:) ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার পূর্ণতাদানকারী হযরত গাউছুল আজম সৈয়্যদেনা শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাচানী আল মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর (ক:)’র ১৬৩ তম পবিত্র খোশরোজ শরীফ ১২,১৩ ও ১৪ অক্টোবর থেকে ৩ দিন ব্যাপী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে মহা সমারোহে শুরু হয়েছে। এ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল, আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন ও বাবা ভাণ্ডারী পরিষদের পক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে।
খোশরোজ শরীফ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন,থানা পুলিশ, গাউছিয়া রহমান মঞ্জিলের ও আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন স্বেচ্ছা সেবকবৃন্দ আইন শৃংখলা রক্ষার্থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছেন। কাল থেকে ৩ দিন ব্যাপী খোশরোজ শরীফ শুরু হলেও ইতোমধ্যে দেশ- বিদেশের আশেকান ও ভক্তবৃন্দ বিভিন্ন যানবাহন যোগে দরবারে এসে উপস্থিত হতে দেখা যায়। সমাপনী দিবসে খোজরোজ শরীফে লাখো ভক্তের মিলন হবে।
আগত ভক্ত ও আশেকানরা মাইজভাণ্ডার এসে গাউছিয়া রহমান মঞ্জিলের বর্তমান সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভাণ্ডারী (ম:জি:আ:) সাক্ষাত করে দোয়া কামনা করতে দীর্ঘ লাইনে ধীরে ধীরে এগুতে দেখা যায়। আগত আশেকানে ভক্তরা মাইজভাণ্ডার শরীফের সকল রওজায় জেয়ারতের মাধ্যমে নিজ নিজ মনোবাসনা পূরনের জন্য কোরআন তেলোয়াত,জিকির আজকার করে মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদে মশগুল থাকবেন। খোশরোজ শরীফের প্রধান দিবসে লাখো ভক্তের মিলন ঘটবে ।
খোশরোজ শরীফের প্রধান দিবস মঙ্গলবার ১৪ অক্টোবর শাহী ময়দানে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও জিকির শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করবেন, বর্তমান সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভাণ্ডারী (ম:জি:আ:)।
এদিকে খোশরোজ শরীফ উপলক্ষে বাবা ভাণ্ডারীর রওজাসহ মাইজভাণ্ডার এলাকায় ব্যাপক আলোকসজ্জা ও তোরণ শোভা পাচ্ছে। আইন শৃংখলা রক্ষার্থে নাজিরহাট-মাইজভান্ডার সড়ক সহ এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে থানার ওসি মো.নুর আহমদ বলেন, খোশরোজ শরীফ সুন্দর ভাবে সম্পন্ন করতে গুরুত্ব পূর্ণ স্থানে সিসি ক্যামরা ও পুলিশ ক্যাম্প এবং টহলের ব্যবস্থা রয়েছে। যানজট নিরসনের জন্য থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ সর্বাক্ষনিক এবং সেচ্ছা সেবকরা দায়িত্ব পালন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট