1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

বৃহত্তর সুন্নী জোটের সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতি পরিকল্পনার নিন্দা।

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

ঢাকার মিরপুরে বৃহত্তর সুন্নী জোটের উদ্যোগে এক সভা গত শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি চেয়ারম্যান শাহজাদার ড.সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা স.উ.ম. আবদুস সামাদ,প্রেসিডিয়াম সদস্য এডভোকেট এম.আবু নাছের তালুকদার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম আখতারী, বিএসপি’র দপ্তর সচিব মোহাম্মদ ইব্রাহীম মিয়া এবং এস. এম. তারেক হোসাইন।
সভা বক্তারা বলেন,আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান এবং সরকারের প্রতি পূজার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, ইসলাম শান্তি ও সহনশীলতার ধর্ম,যা ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।
এছাড়া ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার পরিকল্পনাকে তারা “নীলনকশা” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। এই সিদ্ধান্ত বেকারত্ব বাড়িয়ে দেশের স্থিতিশীলতা ক্ষুণ্ণ করতে পারে বলে তাঁরা মন্তব্য করেন।
সভায় ঢাকাসহ বিভাগীয় শহরে জনসভা আয়োজনের সিদ্ধান্তও গৃহিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট