1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

ভূজপুরে বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ি প্রতিনিধি।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে বিদ্যুৎস্পর্শে নাছির (২৮) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির দাঁতমারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব করলিয়া এলাকার জাহাঙ্গীর আলমের একমাত্র ছেলে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি কন্ট্রাক্টর আব্দুল হালিমের সঙ্গে কাজের উদ্দেশ্যে বের হন। সেদিন তারা একই ওয়ার্ডের হাসনাবাদ মুন্সি পাড়া বাজার সংলগ্ন দ্বীন মোহাম্মদ শফির বাড়িতে দুই তলার নির্মাণকাজ করছিলেন।
কন্ট্রাক্টর আব্দুল হালিম জানান, সারা দিন একাই কাজ করেন নাছির,তার সাথে কোনো হেল্পার ছিল না। বিকেল প্রায় ৫টার দিকে কাজ শেষে ছুটি নেওয়ার সময় অন্য বিল্ডিংয়ে থাকা সহকর্মী মু. মানিক তাকে ডাকতে গিয়ে দেখেন,নাছির দুই তলার সেন্টারিং করা ফ্লোরে পড়ে আছেন।
তৎক্ষণাৎ তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নাছিরকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ও স্থানীয়রা জানান, নাছির বিদ্যুৎস্পর্শে মারা গেছেন এবং তার শরীরে স্পষ্ট বিদ্যুতের ক্ষতচিহ্ন রয়েছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য নাছিরের অকাল মৃত্যুতে তার পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট