1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

মাইজভাণ্ডারী সিলসিলার বিভিন্ন দরবারের প্রতিনিধিগণের সাথে বিএসপি’র চেয়ারম্যান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রাণপুরুষ হয়রত গাউছুল আ’যম শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী ও হযরত গাউছুল আ’যম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.) এর সম্মানিত খলিফাগণের দরবারের প্রতিনিধিগণের সাথে বর্তমান প্রেক্ষাপটে তরিকতপন্থীদের জন্য করনীয় শীর্ষক মতবিনিময় সভা করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি’র (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। আগত প্রতিনিধিগণ তাদের নিজ নিজ মতামত ও পরামর্শ বক্তব্য একে একে তুলে ধরেন। তিনি সকলের মতামত মনোযোগ সহকারে শুনেন। শনিবার ২৫ অক্টোবর চট্টগ্রাম জি.ই.সি বনজোর রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি সকলের উদেশ্যে বলেন, বর্তমান পরিস্থিতে দেশ জাতি ও সুন্নি সুফিবাদী জনতার কল্যাণে আমাদের সকলের ঐক্যবদ্ধের বিকল্প নেই। আগমী দিনে  যে কোনো কর্মসূচি বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমির ভাণ্ডার দরবার শরীফের পক্ষে শাহজাদা সৈয়দ মামুনুর রশিদ আমিরী, শাহজাদা সৈয়দ শামুনুর রশিদ আমিরী, সৈয়দ মোহাম্মদ আরিফুজ্জামান আমিরী,সৈয়দ মোশকিল কোশা আমিরী, সৈয়দ মোকাররম আমিরী,সৈয়দ নাইমুল মোস্তফা আমিরী,সৈয়দ সায়েম উল্লাহ্ আমিরী, সৈয়দ আমির উদ্দীন আমিরী, সৈয়দ দৌলতুজ্জামান আমিরী,সৈয়দ মোরশেদুজ্জামান আমিরী,গাউছে হাওলাপুরী দরবার শরীফের পক্ষে সাজ্জাদানশীন সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী,ঘিলাতলা দরবার শরীফের পক্ষে সাজ্জাদানশীন মুফতি বাকিবিল্লাহ আল আজহারী, চরণদ্বীপ দরবার শরীফের পক্ষে শায়খ সাইফুল্লাহ ফারুকী, সাতগাছিয়া দরবার শরীফের পক্ষে সৈয়দ মোতাছিম বিল্লাহ্ (সম্পদ) সুলতানপুরী,সৈয়দ আবুল ফজল মোহাম্মদ মনছুর উল্লাহ্ সুলতানপুরী, গোমদন্ডী দরবার শরীফের পক্ষে মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী,হাফেজ নগর দরবার শরীফের পক্ষে মুফতি আশেকুর রহমান হাফেজনগরী,মুফতি বোরহান উদ্দীন হাফেজনগরী,সৈয়দ জিয়াউল হোসাইন হাফেজনগরী,রাজাপুর দরবার শরীফের পক্ষে সৈয়দ নজির উদ্দীন রাজাপুরী, আহলা দরবার শরীফের পক্ষে  সৈয়দ ফখরুল ইসলাম রিজভী,সৈয়দ কুতুব উদ্দীন, নগর শরীফ দরবারের পক্ষে সৈয়দ মাহমুদুল হাসান নূরনগরী, হারবাংগিরী দরবার শরীফের পক্ষে সৈয়দ আহমদ শাহ্, শাকরাপুর দরবার শরীফের পক্ষে সৈয়দ মোহাম্মদ গোলাম মহিউদ্দিন,ফরহাদাবাদ দরবার শরীফের পক্ষে সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী,সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী, ফতেপুর দরবার শরীফের পক্ষে সৈয়দ ফরিদুল আলম মছিউল্লাহ ফতেপুরী, নজুভাণ্ডার দরবার শরীফের পক্ষে শাহজাদা ইরফান আহমদ নজু ভাণ্ডারী, নজির ভাণ্ডার দরবার শরীফের পক্ষে সৈয়দ মিনহাজুল আবেদীন,আজিজ ভাণ্ডার দরবার শরীফের পক্ষে সৈয়দ শাহীনুর আজিজ খিতাপচরী,ইয়াকুব ভাণ্ডার দরবার শরীফের পক্ষে শাহজাদা রেজাউল করিম ইয়াকুবী,রাহাতিয়া দরবার শরীফের পক্ষে সৈয়দ মুহাম্মদ গোলাম রসুল নইমী,ধলই আমিন ভাণ্ডার দরবার শরীফের পক্ষে সৈয়দ আবদে মোস্তফা তারেক,সৈয়দ এমদাদুল, আশিয়া দরবার শরীফের পক্ষে মোহাম্মদ শাহাদাত আনোয়ার চৌধুরী,চন্দনাইশ রহমানিয়া দরবার শরীফের পক্ষে মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী, বছির ভাণ্ডার দরবার শরীফের পক্ষে সৈয়দ শামসুল আলম সানজারী, সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব এডভোকেট কাজী মহসিন চৌধুরী, পরিচালক আলহাজ্ব কাজী মোহাম্মদ শহিদুল্লাহ্,বাংলাদেশ সুপ্রিম পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি এস এম শাহাব উদ্দিন,খলিফা আব্দুল কুদ্দুছ মাইজভাণ্ডারীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
মিলাদ কিয়াম শেষে সর্বশেষ বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট