1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

মাইজভাণ্ডার দরবার শরীফে ‘মইনিয়া ডেইরি এন্ড এগ্রো ফার্ম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন।

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফে গত ১৫ অক্টোবর এক অনাড়ম্বর আয়োজনে উদ্বোধন করা হয়েছে মইনিয়া ডেইরি এন্ড এগ্রো ফার্ম।
এই ফার্মের শুভ উদ্বোধন করেন দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মাদ্দা জিল্লুহুল আলী)। এসময় প্রতিষ্ঠিত এ এগ্রো ফার্মটির মালিক শাহজাদা সৈয়দ মাশুক-এ- মইনুদ্দীন সাথে ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন—মাইজভাণ্ডার দরবার শরীফ কেবল আধ্যাত্মিক আলোকবর্তিকা নয়, এটি সমাজ ও অর্থনীতির উন্নয়নেও ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। মইনিয়া ডেইরি এন্ড এগ্রো ফার্ম হবে এমন একটি মডেল প্রতিষ্ঠান, যা খাদ্য নিরাপত্তা,কর্মসংস্থান ও কৃষিভিত্তিক উন্নয়নে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মালিক শাহজাদা সৈয়দ মাশুক-এ- মইনুদ্দীন বলেন—এই ফার্ম কেবল একটি বাণিজ্যিক প্রকল্প নয়,বরং একটি সামাজিক দায়বদ্ধতার অংশ। আমরা চট্টগ্রাম অঞ্চলে দুধ ও কৃষি পণ্যের গুণগত মান নিশ্চিত করতে, আধুনিক কৃষিপ্রযুক্তি প্রয়োগ করে একটি টেকসই প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করব। ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সাথে যুক্ত হয়ে উৎপাদনশীলতা বাড়ানোই আমাদের লক্ষ্য।
তিনি জানান উন্নত জাতের গবাদিপশু লালন ও দুধ উৎপাদন,দুধ প্রক্রিয়াজাত করণ ও বিপণন ব্যবস্থার আধুনিকীকরণ, কৃষিভিত্তিক প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা, স্থানীয় জনসম্পৃক্ততা ও কর্মসংস্থান সৃষ্টি এই ফার্ম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট