1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

রাউজানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের  চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ১৯৭৪ সাল থেকে আমার রাজনীতির শুরু হয়েছিল। শহীদ জিয়ার আদর্শে আমি বিএনপি সাথে সম্পৃক্ত হই। এখনও এ আদর্শ আমি আছি। শহীদ জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেন। তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী সন্ত্রাসী কারণে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আমার দলীয় নেতাকর্মীরা। এলাকার মানুষের সাথে আমার যুগ যুগ ধরে সম্পর্ক। এ সম্পর্ক কোনদিন শেষ হবে না। তিনি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বলেন, সেনাবাহিনী আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছেন। তাদের কেন ধরা হলো না। জিজ্ঞেস করলে তাঁরা বলেন সবাই পালিয়ে গেছে। ৫ আগষ্ট শত শত আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দিয়েছে। পরে বলে তাঁরা পালিয়ে গেছে আওয়ামী লীগ।

এ হচ্ছে সেনাবাহিনীর অবস্থা। তিনি ছাত্র প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ৫ আগষ্টের আগে কোথায় ছিল তারা। এখন উপজেলার বিভিন্ন দপ্তরে বসে সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। তিনি গতকাল ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে জানালী হাটস্থ একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হুদার সভাপতিত্বে ও বিএনপি নেতা ফিরোজ আহম্মদ ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাসেল খানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মঞ্জরুল হক মঞ্জু, জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, সাবেক ইউপি দিদারুল আলম, চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, বিএনপি নেতা মুসলেম উদ্দিন, হাজী জসিম, হাফেজ মোহাম্মদ হাসেম, আনিসুল ইসলাম সোহেল, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শাহাজান শাকিল, ছাত্রদলের সাবেক নেতা লিটন মহাজন, সেচ্ছাসেবক দল নেতা ইউসুফ তালুকদার, সৈয়দ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আলী সুমন, নিজাম উদ্দিন সুজন, মোহাম্মদ আলী মুন্না, এডভোকেট মফিজ উদ্দিন, মোহাম্মদ রেওয়াজ, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শুরুর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জাতীয় ও দলীয় পতকা উত্তোলন করেন। পরে বেলুন ও শান্তি পায়রা উড়িয়ে দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট