1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

রাউজানে লেখাপড়ার মান দিন দিন অবনতি হচ্ছে : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইরাস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন রাউজানের শিক্ষার মান উন্নত করতে হবে। শিক্ষার্থীদের সব আবদার রাখার প্রতিশ্রতি দিয়ে নিজের একটি আবদার আছে উল্লেখ করে তিনি বলেন, লেখাপড়া যে কোনো কিছুর বিনিময়ে করতে হবে। আমি লজ্জিত হই যখন আমি দেখি আমার এখানে লেখাপড়ার মান দিন দিন অবনতি হচ্ছে।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর দুপুরে রাউজান সরকারি কলেজে ছাত্রদল আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী যাতে অর্থের অভাবে ঝড়ে না পড়ে সেজন্য ছাত্রদলকে কাজ করার আহবান জানান তিনি। এতে প্রধা বক্তা ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। সভাপতিত্ব করেন রাউজান কলেজ ছাত্রদল নেতা রাসেল আল সামির।

রাউজান কলেজ ছাত্রদল নেতা মোঃ ফাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, রাউজান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, রাউজান উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, রাউজান পৌরসভা যুবদলের সাবেক সভাপতি রেজাউর রহিম আজম, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক বাবু লিটন মহাজন, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান, রাউজান কলেজ শিক্ষক জহূরুল আলম জিবন,শওকত ইবনে হোসেন, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত মির্জা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তসলিম উদ্দিন, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাসান বাহাদুর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রাউজান পৌরসভা ছাত্রদল নেতা এমএস নেওয়াজ, রাউজান কলেজের সাবেক ছাত্রদল নেতা বাপ্পা কুমার দাশ, উপজেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, মুরাদ, ফরিদুল আলম, পারভেজ, রাউজান পৌরসভা ছাত্রদল নেতা সোহেল খান, তরুণদলের সভাপতি মোহাম্মদ রুমান। এসময় উপস্থিত ছিলেন রাউজান কলেজ ছাত্রদল নেতা রবিন, রুমান, ফয়সাল, নাফিস, আশরাফুল, ফাহিম, নিলয়, তাসিফ, ওয়াহেদ, প্রিতুন, শাহেদ, আশিক, টুটুল, তাবাব, রওশন, সৈকত, জিসান, আলিফ,আরিফ, রিজভী। এসময় শিক্ষক শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট