1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে সিপিসি-২ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র এ গুলি উদ্ধার তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা চন্দনাইশে দোহাজারী দরবার শরীফের বার্ষিক ওরশ আগামীকাল ফটিকছড়ির দৌলতপুর কিন্ডারগার্টেনের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী। রাউজানে শতাধিক মণ্ডপে বাসন্তী পূজা, গুজরায় আলোচনা সভা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলা একটি শক্তিশালী হাতিয়ার: ফটিকছড়ির বাগানবাজারে এমপি সরোয়ার আলমগীর ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের আহ্বায়ক কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল হাসেম ইন্তেকাল। রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত।

রাউজানে সিপিসি-২ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র এ গুলি উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে সিপিসি-২ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র এ গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয় উপজেলার ৮ নং কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোমরপাড়াস্থ আলম ডাকাতের বসতবাড়ির পশ্চিম পার্শ্বের একটি ঝোপে। এসময় কপড়ের শপিং ব্যাগে মোড়ানো একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ উদ্ধার করে।
জানা যায়, কদলপুর এলাকায় শীর্ষ সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থানের গোপন সংবাদ পেয়ে সিপিসি-২ ও র‍্যাব-৭ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় হাটহাজারী ক্যাম্পের সিপিসি-২ ও র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের এস আই মোহাম্মদ মাঈনুদ্দিন বলেন, রাউজানে সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-৭ নিয়মিত অভিযান পরিচালনা করেছেন। তার অংশ হিসাবে কদলপুরে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। কাউকে গ্রেফতার করতে না পারলেও পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে এ অভিযান অব্যহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট