1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাউজানে শায়ের মুহাম্মদ আলী ও মো. হারুনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডের চারা বটতল বাজারস্থ চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, গরু চোর ও ডাকাত হিসেবে পরিচিত মো. বাদশা প্রকাশ খুর বাদশা ও তার ভাই এয়ার খান রাউজানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। মানুষের বাড়িতে লুটপাট, চুরি, ডাকাতি জমিদখল করে যাচ্ছে। গত শনিবার রাউজানের সুপরিচিত শায়ের (নাত খা) মুহাম্মদ আলী ও তার বড় ভাই মো. হারুনকে এলোপাথাড়ি কুপিয়েছে। তাদের হত্যার চেষ্টা করেছে এ সন্ত্রাসীরা। আমরা এই ঘটনার বিচার চাই। প্রশাসন তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইউসুফ মাহমুদ কোম্পানি, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মো. ইব্রাহিম কোম্পানি, উপজেলা যুবদল নেতা রাসেল মিয়া রকি, মাওলানা মো. করিম, জেসমিন আক্তার,
ভুক্তভোগী মো. হারুন, আতিক হোসাইন, মো. ইব্রাহিম প্রমূখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারা বটতল বাজারে এসে শেষ করে।

জানা যায়, গতকাল (১৮ এপ্রিল) বিকেলে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আলিখীল দাওয়াতখোলা এলাকায় জায়গাজমি বিরোধের জেরে স্থানীয় মুহাম্মদ আলী ও মো. হারুনকে কুপিয়ে ছিল। রক্তাক্ত অবস্থায় তাদের প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুহাম্মদ আলীকে চমেকে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাউজান থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ এ ঘটনার সাথে জড়িত মামলার চিহ্নিত আসামী এয়ার খানকে আটক করেছে। রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এ আসামীকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট