1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

শঙ্খের নতুন দাপটে চন্দনাইশে ফের প্লাবিত বিস্তীর্ণ জনপদ: চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
oplus_8388608

চন্দনাইশ  প্রতিনিধি 

​টানা বৃষ্টির প্রভাবে শঙ্খ নদীর পানি শুক্রবার কিছুটা কমে এলেও, গত রাতের ভারী বর্ষণে চন্দনাইশে বন্যা পরিস্থিতি পুনরায় ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার সকাল থেকে নদীর পানি উপচে চন্দনাইশের বিভিন্ন নতুন এলাকা প্লাবিত হওয়ায় দুই পৌরসভা ও আটটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। চন্দনাইশের ছাগাচর, পূর্ব দোহাজারী, কিল্লাপাড়া, রায়জোয়ারা, দিয়াকুল, ধোপাছড়ি, চন্দনাইশ পৌরসভা এবং হাশিমপুরসহ বিভিন্ন  এলাকার বিভিন্ন জনপদে নতুন করে বন্যার পানি ঢুকে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পাঠানিপুল এলাকায় রাস্তা থেকে প্রায় দুই ফুট ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে ছোটখাটো যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং দূরপাল্লার যানবাহনগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, বন্যার পানিতে কৃষিখাত, মৎস্য খামার ও গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দোহাজারী পৌরসভার দারোগাহাট এলাকায় মোহাম্মদ আবু সৈয়দের বসতঘরে পানি ঢুকে পড়ায় তার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ঘরের অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এছাড়া তার মৎস্য খামারের মাছ ভেসে গিয়ে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার এবং তার পেঁপে ক্ষেতের ১ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি ক্ষতি হয়েছে। অন্যদিকে, দোহাজারী স্টেশন রোডের মোহাম্মদ মামুনের ৫/৬ টি মৎস্য খামারের মাছ ভেসে গিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। চন্দনাইশ-সাতকানিয়া অংশের শঙ্খ নদীর চরাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকার সবজি ক্ষেত ও মৎস্য খামারগুলো পানির নিচে তলিয়ে কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। পাশাপাশি বন্যার তীব্র স্রোতে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

​এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ নিজস্ব উদ্যোগে সাতকানিয়া অংশের ছয়টি ইউনিয়ন ও চন্দনাইশের বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। অন্যদিকে, বন্যাদুর্গতদের সহায়তায় চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আব্দুর রহমান শনিবার  সরাসরি মাঠে থেকে ত্রাণ তৎপরতা পরিচালনা করেছেন। তিনি দোহাজারী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি উদ্ধারকারী টিমের সহায়তায় দুটি স্পিডবোট নিয়ে ধোপাছড়ীর দুর্গত এলাকায় পৌঁছে যান। এ সময় তিনি নিজে ৫০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ শেষে ইউএনও আব্দুর রহমান জানান, পরিস্থিতি মোকাবিলায় সরকারিভাবে ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের প্রতিটি এলাকায় ১০ মেট্রিক টন করে এই চাল সুষ্ঠুভাবে বণ্টন করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় নিরলসভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী টিম ও সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। স্থানীয় ক্ষতিগ্রস্তরা সরকারি এই সহায়তার পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং কৃষি, মৎস্য ও বিধ্বস্ত রাস্তাঘাট সংস্কারে ব্যাপক পুনর্বাসন সহায়তার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট