1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশের মানুষ কান্না করছে —-দোয়া মাহফিলে বিএনপি নেতা রাহী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

পহেলা ডিসেম্বর, সোমবার বাদ আসর সাতকানিয়া উপজেলার বাজালিয়া নাজমুল উলুম মাদ্রাসা মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে শফিকুল ইসলাম রাহী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন; তিনি এই দেশের মানুষের ভালোবাসার প্রতীক, ত্যাগের প্রতীক, সংগ্রামের প্রতীক। তিনি আরো বলেন, উপমহাদেশের অগ্নিকন্যা ও আপোসহীন দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ আজ গভীর উদ্বেগ ও আবেগে একত্রিত। তিনি বলেন, “নেত্রীর বর্তমান অবস্থায় দেশের প্রতিটি মানুষ ব্যথিত। তাঁর সুস্থতার জন্য সবাই চোখের অশ্রু ফেলছে।

রাহী বলেন, বেগম খালেদা জিয়ার এ অবস্থার জন্য “স্বৈরাচারী শেখ হাসিনা দায়ী। তাঁকে মিথ্যা মামলায় কারাগারে রেখে বছরের পর বছর নির্যাতন চালানো হয়েছে। সেই অব্যাহত নির্যাতনই আজ দেশনেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।”

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষার সংগ্রামে বারবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে লড়াই করেছেন। দেশের স্বার্থে পুরো জীবন বিসর্জন দেওয়া একজন নেত্রী হিসেবে তিনি ইতোমধ্যেই মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন।

রাহী আরও বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের শক্তির মূল বীজ বপন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর আত্মত্যাগ মানুষের বিবেককে জাগ্রত করেছে, স্বৈরাচার ও অপশক্তির বিরুদ্ধে দাঁড়াবার সাহস যুগিয়েছে। দেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে—বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব এই দেশে দ্বিতীয়বার জন্ম নেবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন শফিকুল ইসলাম রাহী। তিনি বলেন, “বাংলাদেশের অভিভাবক হিসেবে এ সংকটময় সময়ে তাঁর সুস্থ হয়ে ফিরে আসা জাতির প্রত্যাশা। দেশের মানুষ মুখিয়ে আছে তাঁকে আবার সুস্থভাবে দেখতে। সবাই আশা করছে, তিনি দ্রুত সুস্থ হয়ে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেবেন।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী, শামসুল ইসলাম বাবলু মেম্বার, হাজী ওসমান চৌধুরী, নুর মোহাম্মদ নুরু, নজরুল ইসলাম, আলমগীর সাকিব, ফৌজুল কবির রুবেল, আতিকুর রহমান, মোহাম্মদ ফারুক, আবু ছৈয়দ, মোহাম্মদ মোস্তাক, ইলিয়াছ ছাকী, মোহাম্মদ মমতাজ, রাশেদুল ইসলাম, মনির আহমদ, ওবাইদুল হক, নুরুল আবছার, আনোয়ার, ফারুক সওদাগর, আবদুল মালেক, তৌহিদ, জয়নাল আবেদিন মানিক, হাসিব, পারভেজ পাপ্পুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট