1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম।

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মো. নজরুল ইসলাম সংবিধান সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, দাবি আদায়ে প্রয়োজন হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আবদুল জলিল ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. নজরুল ইসলাম বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় গণআন্দোলন ও জনমতের ভিত্তিতে সরকার ও রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন এসেছে।
তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না।” একই সঙ্গে তিনি দ্রুত সংবিধান সংস্কার প্রক্রিয়া শুরু করে তা সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। এ ধরনের ঘটনার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধারণ করতে হবে। জনগণ এখন সচেতন, তারা ষড়যন্ত্র বুঝতে পারে।”

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নজরুল ইসলাম বলেন, “জনগণের দাবিকে উপেক্ষা করা হলে অতীতের মতোই গণআন্দোলন গড়ে উঠবে।” তিনি দাবি করেন, রাজনৈতিক সংকট সমাধানে সংলাপই হতে পারে সবচেয়ে কার্যকর পথ।

সম্মেলনে নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওয়ার্ডভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। নারী-পুরুষ সবাইকে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।

নিজেদের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে তিনি বলেন, মানবতার কল্যাণ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালনার যোগ্যতা অর্জনই তাদের লক্ষ্য। ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনির আবছার চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ও মাওলানা ইসমাইল হক্কানীসহ আরও অনেকে।

এছাড়া মাহবুব আলী, অ্যাডভোকেট মুহাম্মদ হারুন, আব্দুর রহমান, ইলিয়াস মেম্বার, ডা. মুবিনুল হক, ডা. মোহাম্মদ ইলিয়াছ, শরীফ সুমন, মাস্টার মনজুর আলম, জিয়াউর রহমান, মোস্তফা আল মাহমুদ ইমরোজ, মুছা মেম্বার, মাওলানা মুছা, নুরুল আক্কাছ ও মো. আলমগীরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা দলীয় কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক ঐক্য জোরদার এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট