1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

সাংবাদিক হাউজিং সোসাইটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্দ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান আলোচক ছিলেন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা শাহ্সুফি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাসেমী (ম.জি.আ), অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দৌলা, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, চাটগাঁ ডাইজেস্ট সম্পাদক সাংবাদিক সিরাজুল করিম মানিক, সিনিয়র সাংবাদিক জাফর হায়দার, সোসাইটির মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছরোয়ার কবির চৌধুরী, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মামুন আলম প্রমুখ। আলোচনায় অংশ নেন মসজিদের খতিব ক্বারী মাওলানা শেখ মোহাম্মদ ইমরান হুসাইন ক্বাদেরী, পেশ ইমাম হাফেজ মাওলানা নিজাম উদ্দীন আল-কাদেরী, নায়েবে ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহাদাত হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক অধ্যাপক জিবরান আলম, অর্থ সম্পাদক ইরফান রেজা খান, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপ-কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ গোলাম নবী, অধ্যাপক হাসানুল করিম, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ আলমগীর সিকদার, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ তারেক ইমাম, মোহাম্মদ জিয়াউল করিম (সাগর), মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আল আমিন হোসাইন প্রমুখ। প্রধান অতিথি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন কনফারেন্সে তার বক্তব্যে বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) মানব জাতির জন্য শান্তি, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। অন্ধকারযুগে তিনি আশার আলো দেখিয়েছেন। পৃথিবীতে তার আগমনের পূর্বেই তাঁর নাম ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা ছিল। যা প্রমাণ করে আল্লাহ তায়ালা তাঁকে সর্বশেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। মাহফিল শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালিন কল্যাণ, পরকালীন মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মোহাম্মদ নওশাদ চৌধুরী
সাধারণ সম্পাদক
হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট