1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

হালদা নদীতে ভেসে উঠলো ২০ কেজি ওজনের মরা কাতলা মাছ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে ২০ কেজি ওজনের ১টি কাতলা মাছ মরে ভেসে উঠেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নদীর আজিমের ঘাট এলাকা থেকে অর্ধগলিত মাছটি উদ্ধার করা হয়।

জানা যায়, হালদা নদীর পাহাড়াদার রোশনগির আলম রাতে নিয়মিত টহল দিতে যায়। নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় ভেসে আসা মাছটি উদ্ধার করে। পাহারাদার রওশনগীর আলম জানান হালদা নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধে নিয়মিত টহলের সময় রাত সাড়ে ১১ টার সময় একটি অর্ধগলিত কাতলা মাছ ভেসে থাকতে দেখে তিনি রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে তাৎক্ষণিক ফোনে করেন। মৎস্য কর্মকর্তার নির্দেশে মাছটি উদ্ধার করা হয়। মৎস্য কর্মকর্তা রাত সাড়ে ১২ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাছটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মাছটি মাটি ছাপা দেওয়া হয়।
এ বিষয়ে রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির মৃত্যুর সময় বয়স ছিল ১১ থেকে ১২ বছর। মাছটির গায়ে গুরুতর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাছটি অর্ধেকের বেশি পচে যাওয়ায় অভ্যন্তরীণ অঙ্গসমূহ ভালোভাবে পরীক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মাছটি একটি পুরুষ মাছ বলে ধারনা করা হচ্ছে। বার্ধক্যের কারণে কাতলা মাছটি মারা যেতে পারেন বলেও তিনি দাবি করেন।
হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হালদা নদী অরক্ষিত। এই সুযোগে হালদা নদীর বিভিন্ন অংশে জাল ও বঁড়শি দিয়ে প্রতিনিয়ত মাছ ধরা হচ্ছে। তাই এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করতে হবে। তিনি হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষার্থে নিয়মিত প্রশাসনিকভাবে অভিযান পরিচালনা পরামর্শ দেন।

 

প্রদীপ শীল, রাউজান, তাং-২৯.১০.২৫ ইং।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট