1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

হালিশহরে পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের হালিশহর এলাকায় অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী মঙ্গল কর্মসূচী’ (পিএমকে)। সোমবার (২২ জুন) দিনব্যাপী সংস্থাটির হালিশহর শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

দিনব্যাপী এ ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং পরামর্শ প্রদান করেন। চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ জান্নাত আরা, ডাঃ হাসিবুর রেজা, ডাঃ মোঃ রুকাইবা ঝিলিক, ডাঃ মোঃ মুহিব সরকার, ডাঃ মোঃ আব্দুল্লাহ আল নোমান, ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ, ডাঃ জীম সাগর, ডাঃ ফেরদৌসুর রহমান ও ডাঃ ইসমাইল হোসেন।

ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকে’র সহকারী কর্মসূচী ব্যবস্থাপক মো: কবির হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচীর সকল শাখায় ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তারই অংশ হিসেবে হালিশহর শাখায় আগত রোগীদের বিনামূল্যে প্রেসক্রিপশন ও ওষুধের পাশাপাশি চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা ও চোখের ড্রপ দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএমকে’র হালিশহর শাখা ব্যবস্থাপক মো: খবির উদ্দিন, জোনাল হিসাব কর্মকর্তা মো: মাহফুজুর রহমান এবং শাখার হিসাবরক্ষক মো: কাজী আশরাফ।

শাখা ব্যবস্থাপক মো: খবির উদ্দিন জানান, ১৯৮৮ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পিএমকে বিভিন্ন আর্থ-সামাজিক কর্মসূচীর পাশাপাশি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। জোনাল হিসাব কর্মকর্তা মো: মাহফুজুর রহমান বলেন, এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা প্রতিবছরই এমন উদ্যোগ গ্রহণ করি।

চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগী স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তারা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট