1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

৩১ দফা বাস্তবায়নে চন্দনাইশে বিএনপির পথসভা ও লিপলেট বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ও চট্টগ্রাম-১৪ আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মহসিন জিল্লুর করিমের সর্মথনে চন্দনাইশ উপজেলা,পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপির উদ্যোগে ২৫ অক্টোবর শনিবার বিকালে ৩১ দফা সম্বলিত লিপলেট হাতে নিয়ে চন্দনাইশ পৌরসভার নয়াহাট এলাকা থেকে পথসভার মাধ্যমে লিপলেট বিতরণ করেন। পরে চন্দনাইশ সদরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টান,শপিংমলসহ বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে এই লিপলেট বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সালাউদ্দীন চৌধুরী নেতৃত্বে পথসভা ও লিপলেট বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা যথাক্রমে এডভোকেট মোঃ আমিনুল হক চৌধুরী, এম মোরশেদুল আলম চৌধুরী, মাহাবুবুর রহমান, মাহাবুবুল আলম চৌধুরী, ওবাইদুর রহমান বাহাদুর, ওরশেদুল আলম মিন্টু, সিরাজুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, মোঃ ইউনুছ রানা, নুরুল ইসলাম, ফজলুল কবির , ওসমান আলী, কামাল, আবুল কাশেম চৌধুরী, মাহাবুব আলম, মোঃ সেলিম,জাহাঙ্গীর আলম,মাহাবুল ইসলাম, যুবদল নেতা আবদুস সবুর, মোঃ জাহাঙ্গীর, ছাত্রদল নেতা সাকিবুল ইসলাম, নয়নসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

লিপলেট বিতরণকালে এক পথসভায় সালাউদ্দীন চৌধুরী বলেন, বিএনপির আগামী দিনের কর্ণধার জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে গ্রামগঞ্জের সাধারণ জনগণসহ সব শ্রেণির মানুষ ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে ও সাদরে গ্রহণ করছেন।’ তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে বৈষম্য থাকবে না এবং একটি নিরেপেক্ষ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট