1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দোহাজারীতে পল্লী মঙ্গল কর্মসূচী’র উদ্যোগে দুস্থ ও অসহায় ৫’শ রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা চট্টগ্রামের চান্দগাঁও  পল্লী মঙ্গল কর্মসূচী’র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫ শতাধিক রোগী চট্টগ্রামের বন্দর এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চন্দনাইশে পিএমকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক অসহায়  ও দুস্থ রোগী পেল স্বাস্থ্য সেবা চট্টগ্রামে পিএমকে’র বিনামূল্যে মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৫ শতাধিক রোগী হালিশহরে পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প কাফনে রক্তের দাগ: রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি

খাজা শরফুদ্দীন চিশতি (রহ.)’র মাজার শরীফ স্থানান্তরের চক্রান্ত এবং সুন্নী আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলার পরিণাম ভাল হবেনা- আহলে সুন্নাত ওয়াল জামা’আত।

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

জাতীয় প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে ঐতিহ্যবাহী হযরত খাজা শরফুদ্দীন চিশতি (রহ.)’র মাজার শরীফ (হাইকোর্ট মাযার) একটি উগ্রবাদী অপশক্তি কর্তৃক স্থানান্তরের চক্রান্ত এবং আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব পীর আল্লামা মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী সহ সূন্নী নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বুধবার ১৭ সেপ্টেম্বর বিকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত।
সংগঠনের কো-চেয়ারম্যান মুফতি কাজী অধ্যাপক মহিউদ্দিন লতিফী আল কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য আহলে সুন্নাতের মহাসচিব অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ বলেন,স্থানান্তরের চক্রান্ত এবং সুন্নী আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলার পরিণাম ভাল হবেনা। যুগে যুগে এ ধরনের যারা ষড়যন্ত্র করেছে তারা আস্তাকূড়ে নিক্ষেপ হয়েছে। অলি-আউলিয়া অধ্যূষিত পূণ্যভূমির এই দেশে যে বা যারা এহেন দু:সাহস দেখিয়েছে তারা ইহুদীবাদীর প্রতিনিধিই বটে।
আহলে সুন্নাত নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন,মাজার স্থানান্তরের প্রস্তাবকারী কোন মুসলমানের সন্তান হতে পারেনা। সে কাফের-মুশরিকের অনুসারী হয়ে মাঠে নেমেছে। আগামী ২৪ ঘন্টার ঐ কুলাঙ্গারের বিচার এবং মুফতি গিয়াস তাহরী সহ সুন্নী আলেম-ওলামা, নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। নচেৎ আহলে সুন্নাত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় নেতা মুফতি মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী,মাওলানা আ.ন.ম. মাসুদ হোসেন আল কাদেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, অধ্যাপক এম এ মোমেন,অধ্যক্ষ আজম হেলাল উদ্দীন,পীর ফকির মুসলিম উদ্দীন,গোলাম মাহমুদ ভূইয়া মানিক, মুনসুর আহমদ,পীর কুতুবউদ্দিন শাহেদ বখশি,মোহাম্মদ আব্দুল মতিন,ফিরোজ আলম খোকন, অ্যাডভোকেট ইকবাল হাসান, মাওলানা আশেকুর রহমান হাশেমী,মুহাম্মদ আবদুল হাকিম, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুর,কাজী মোহাম্মদ জসিম উদ্দিন নুরী,তোফায়েল আহমদ, অধ্যক্ষ আবু নাসের মোহাম্মদ মুসা,এস এম তারেক হোসাইন, মুহাম্মদ হানিফ আব্দুল খালেক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট