1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  3. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দোহাজারীতে ৪নং ওয়ার্ড দুবাই প্রবাসী ফোরামের মানবিক ত্রাণ বিতরণ সম্পন্ন আর্তমানবতার সেবায় বন্যার্থদের পাশে দাঁড়ালেন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস দোহাজারীর বিওসির মোড়ে ত্রাণ বিতরণের সময় মাননীয় এমপি মহোদয়ের উপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ডে বন্যাদুর্গতদের মাঝে মানবিক সহায়তার অনন্য নজির স্হাপন নুরুল ইসলাম দোহাজারীতে বন্যাদুর্গত ১৩০০ পরিবারের পাশে আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন দোহাজারীতে বানভাসি মানুষের পাশে ‘মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন’ শঙ্খের নতুন দাপটে চন্দনাইশে ফের প্লাবিত বিস্তীর্ণ জনপদ: চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ বানভাসি মানুষের পাশে মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন: চেয়ারম্যান রফিক উদ্দিনের মানবিক আহ্বান দোহাজারীতে নিম্নমানের বীজ বিক্রির দায়ে ‘কৃষি ভান্ডার’কে জরিমানা, জব্দ বিপুল পরিমাণ বীজ

টানা বর্ষণে চন্দনাইশে বন্যা ও পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতায় প্রশাসন, প্রস্তুত আশ্রয়কেন্দ্র

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

​এসএম রাশেদ,চন্দনাইশ
কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের চন্দনাইশের সার্বিক পরিস্থিতির অবনতি ঘটছে। পাহাড়ী ঢল ও ভারী বর্ষণ অব্যাহত থাকায় শঙ্খ নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় নদীতীরবর্তী নিচু এলাকায় বন্যার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সরিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতির বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুর রহমান জানান, ভারী বর্ষণ ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলো এবং যেসব এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে, সেসব স্থানে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এলাকাবাসীকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং পানি বৃদ্ধি পেলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইউএনও আরও জানান, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসন থেকে সব ধরনের পূর্বপ্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে টানা বৃষ্টিপাতের ফলে শঙ্খ নদীর পানি বিপদসীমার প্রায় এক থেকে দুই ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে নদীর পানি উপচে চন্দনাইশের দোহাজারী, চাগাচর, কিল্লাপাড়া, দিয়াকুল, রায়জোয়ারা, বরমা, ধোপাছড়ি ও সাতকানিয়ার খাগরিয়া, নলুয়া, বাজালিয়া, কালিয়াইশসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যায় রূপ নিতে পারে। এছাড়াও ইতিমধ্যে টানা বৃষ্টির ফলে উপজেলার দুটি পৌরসভা, আটটি ইউনিয়নের নিন্মঞ্চলের রাস্তাঘাট ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় গিয়েছে। অন্যদিকে শঙ্খ নদীর চর বিশেষ করে চাগাচর, দোহাজারী শঙ্খের চরের শত শত একর সবজী ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদী অববাহিকার জনপদগুলো নতুন করে বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টির প্রকোপে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল অংশে পানি ছুই ছুই অবস্থা তৈরি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে যে কোন সময় সড়ক পানির নিচে তলিয়ে গিয়ে চট্টগ্রাম-কক্সবাজার,বান্দবানের সাথে যোগাযোগ বিছিন্ন হতে পারে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার নিন্মঞ্চলের অনেক পরিবার এখন পানিবন্দী হয়ে পড়েছে, কর্মস্থলে যেতে না পেরে খেটে খাওয়া মানুষ, দিনমজুররা কর্মহীন হয়ে পড়ায় চরম কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা। অন্যদিকে পশ্চিম হারলা এলাকায় বরকল সড়কের ওপর বিশাল আকৃতির গাছ উপড়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসের দ্রুত পদক্ষেপে সড়কটি পুনরায় চলাচলের উপযোগী করা হয়েছে। গত কয়েক বছর আগে অতিবৃষ্টির ফলে ধোপাছড়িসহ পাহাড়ী এলাকাগুলোতে ভূমিধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জানমাল রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। দুর্যোগের এই সময়ে আতঙ্কিত না হয়ে জরুরি প্রয়োজনে উপজেলা কন্ট্রোল রুম বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ জানিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট