1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দোহাজারীর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার এমপি জসিম উদ্দিনের, নাগরিক কমিটির জমকালো অভিষেক,সংবর্ধনা ও গুণীজনদের মরণোত্তর সম্মাননা প্রদান দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন, মরহুম আবুল কাশেম লেদুকে মরণোত্তর সম্মাননা প্রদান মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান।

ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের আহ্বায়ক কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যে অবস্থানরত রাউজানের ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের আহবায়ক কমিটির আত্ম প্রকাশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ ওমানের আল হামেরিয়াস্থ হোটেল ২৪ নামে একটি হলে অনুষ্ঠিত আহবায়ক কমিটির আত্ম প্রকাশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা প্রবাসী ডাবুয়া বাসীর ঐক্যবদ্ধ থাকা, প্রবাসীদের আত্মসামাজিক উন্নয়ন, অসহায় গরিব মানুষের সেবা প্রদানের উপর গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য কেন্দ্রীয় ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান, ও দুবাই আহবায়ক কমিটি গঠন করা হয়। রাউজানের ডাবুয়া প্রবাসীদের নিয়ে কেক কাটার মধ্যেদিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ঈদের নানা খাবারের আয়োজন করে প্রবাসী ডাবুয়া বাসী।
মধ্যপ্রাচ্যে ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুন্নবী শাহ জাহানের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী (বাবলু), সিআইপি সজল চৌধুরী, মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকেই। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ফজলুল হক। এই সময় অনলাইনে যুক্ত ছিলেন দুবাইয়ের আহবায়ক সাংবাদিক এম  মনসুর আলম (জিহান), সদস্য সচিব ব্যবসায়ী ইসমাইল হোসেন। এছাড়া সদস্যদের মধ্যে মোঃ আলমগীর, মোঃ ইমরান খান,  মোঃ শফিউল আলম,  আহসান উল্লাহ, মোহাম্মদ তাজুল ইসলাম, আহমদ উল্লাহ (হাসান), মোঃ হোসেন, আবুল বশর, মোঃ সাকিব, মোঃসাইদ, সাইফুল ইসলাম, মোঃ বাবর,  আশিকুর রহমান, মোঃ সোলাইমান (সুমন) উপস্থিত ছিলেন।
পরে আগত অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দরা নৈশভোজে অংশ গ্রহন করেন।
উল্লেখ, ওমান, দুবাই, কাতার সহ বিভিন্ন দেশের অবস্থানরত ডাবুয়া প্রবাসীরা ডাবুয়া ইউনিয়নের গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য প্রবাসী কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। এ কমিটি মানবিক ও সামাজিক কাজে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট