1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাফনে রক্তের দাগ: রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি দোহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

দোহাজারী জামিজুরী ফাজিল মাদ্রাসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুছ উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

এস এম রাশেদ

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিরজুরি রজভীয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু ইসলামের আগমন উপলক্ষে  প্রতি বছরের মতো এবারও পালিত হয়েছে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ ৬ সেপ্টেম্বর শনিবার  সকাল সাড়ে ৮ টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে  নানা শ্রেণি-পেশার হাজার হাজার  নবী প্রেমিকদের অংশগ্রহণে জশনে জুলুস বের হয় জুলুসে অংশ নেয়া হাজার হাজার  মানুষ পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে পাঠানিপুল হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দেওয়ানহাট, দোহাজারী পৌরসদর, মৌলভীর দোকান, দোহাজারী স্টেশন রোডসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে  পুনরায় মাদ্রাসা প্রাঙ্গনে মিলিত হয়ে এক আলোচনা সিরাজুল হক বাচা সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মাদ্রাসাটির সাবেক অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আলকাদেরি।

আলোচনায় অংশ নেন অধ্যক্ষ সিরাজুদ্দীন আল কাদেরি, দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক হাজী জামাল উদ্দিন সওদাগর, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আব্দুর রহমান, জাকির হোসেন সওদাগর, মাওলানা মোকতার হোসেন, মাষ্টার সাইফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী নাসির উদ্দীন, সমাজসেবক কাজী হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার আবছার উদ্দিন, মাওলানা আবদুল কুদ্দুস, মাষ্টার সফর মুল্লুক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদ্রাসাটির সহকারী অধ্যাপক মুফতি আবু ছৈয়্যদ নেজামী, আব্দুল আলিম রেজভী, আব্দুল মালেক রেজভী, প্রভাষক সৈয়দ মাহমুদ হাসান জালালী, মুফতি মুহাম্মদ ইব্রাহীম আলকাদেরি সহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীরা। আলোচনা সভা সঞ্চালনা করেন মাওলানা মঈনুদ্দিন মো. ওসমান।

পরে মিলাদ-কিয়াম ও দোয়া-মোনাজাত এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

সভায় বক্তারা বলেন, ‘আজকের এই দিনে মহানবী হযরত মোহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন। ফলে কোরআন সুন্নাহের প্রদর্শিত পথ সুগম হওয়ায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। নবী- রাসুলকে অনুসরণের মাধ্যমে কোরআনের প্রদর্শিত পথে ইহকালে ও পরকালের শান্তি অবধারিত’।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট