1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Porównanie mechaniki gry ‘Royal Drop’ z ‘TVN Milionerzy’: Analiza podobieństw i różnic na przykładzie Vavada.waw.pl দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ 946175811784769330 ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ Betrepublic Casino App: Online-Casino Spielen auf Deutsch পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

পৌরসভার ৮ নং ওয়ার্ডের সংখ্যালঘু ভোটারদের নিয়ে ধানের শীষ প্রতীকের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ

রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের সংখ্যালঘু ভোটারদের নিয়ে ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন ভোট কেন্দ্রের ধানের শীষ প্রতীকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় জলিল নগরস্থ ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উদয়াচল সংসদের সাবেক সাধারণ সম্পাদক কাজল বোসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা সাবেক কমিশনার রেজাউল রহিম আজম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদল নেতা সেলিম উদ্দিন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাধন পালিত, সাবেক ইউপি সদস্য অলক দাশ গুপ্ত, সমাজ সেবক কনকন চৌধুরী, কাঞ্চন কর, পরিতোষ মালাকার, উদয়াচল সংসদের সাবেক সভাপতি ধীলন মুহুরী, উদয়াচল সংসদের সভাপতি ডা. শংকর দে, দীলিপ দাশ গুপ্ত, বিএনপি নেতা ইদ্রিস সওদাগর, যুবদল নেতা নুরুল কবির প্রমুখ।

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা আগামী ১২ ফেব্রুয়ারী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে বিপুল ভোটে ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন কেন্দ্রে বিজয়ী করার অঙ্গীকার করেন। প্রধান অতিথি রেজাউল রহিম আজম বলেন, আমাদের নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, রাউজানকে সন্ত্রাস মুক্ত করার ঘোষণা দিয়েছেন। সম্প্রীতির রাউজান গড়ার প্রতিশ্রুতিতে ধর্মীয় সংখ্যালঘুরা আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি’র পক্ষে মাঠে নেমেছে। যুবদল নেতা সেলিম উদ্দিন বলেন, হিন্দু-মুসলিম একই রক্তের দুইটা ভাই। গত ১৭ মাস আমাদের নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রতিটি সভায় বলেছেন হিন্দু বৌদ্ধদের হাত দিলে ঔ হাত আমি গুড়িয়ে দিব। সুতারাং আমরা শান্তির রাউজান বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে প্রমান করতে হবে আমরা এক ও অভিন্ন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট