1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাফনে রক্তের দাগ: রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি দোহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

ফটিকছড়তি বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু। আহত-২ ।

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ইব্রাহিম নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ওয়াজিফা (২) ও আইভি জান্নাত(৫) আহত হন।
নিহত শিশু কাঞ্চননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টিলা পাড়ার মো.সোহেলের ছেলে।
শনিবার ৪ অক্টোবর সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়,নিহত শিশু সহ কয়েকজন শিশু পার্শ্ববর্তী বাড়ির পাশে জাগির বাবুর্চির ভাড়া বাসার সিড়িঁর পাশে খেলার সময় গ্রীলের সাথে লাগানো একটি খোলা বৈদ্যুতিক তারে হাত লাগালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন শিশু আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। একই স্থানের জনৈক মো.আয়ুইবের মেয়ে আহত আইভি জান্নাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফটিকছড়ি সদর জোলান অফিসের ডিজিএম আবুল বাশার মো.শামসু উদ্দিন বলেন,ঘটনা স্থল পরিদর্শন করে দেখা যায়,
ত্রুটিপূর্ণ অভ্যন্তরীণ ওয়ারিং এর কারণেই ঘটনাটি ঘটেছে। ওয়ারিংয়ের তার একটি গ্রীলের  সাথে পেছানো দেখা যায়। এখানে বিদ্যুৎ অফিসের কোন দায়িত্ব অবহেলা পরিলক্ষিত হয় নাই। বর্তমানে মিটার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি মো.নুর আহমদ বলেন,তিন শিশু মিলে খেলছিল। এসময় বসত ঘরের ভেতরে সিড়িঁর পাশে একটি তারে বিদ্যুতায়িত হয়ে ইব্রাহিম(৩),
ওয়াজিফা (২) ও আইভি জান্নাত (৫) আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনের মধ্যে আইভি জান্নাতকে চমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
এ অবুঝ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট