1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাফনে রক্তের দাগ: রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি দোহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

ফটিকছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
রবি মৌসুমে (২০২৫-২৬ অর্থ বছরে)গম, ভুট্টা,সরিষা,সূর্যমুখী,চীনাবাদাম,সয়াবিন, শীতকালীন পেঁয়াজ,মুগ,মসুর,খেসারি, ফেলন ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭ শত ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের মাধ্যমে প্রণোদনা কর্মসূচি বৃহস্পতিবার ২০ নভেম্বর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসের হল রুমে আয়োজিত অনুষ্টানে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
উপজেলা কৃষি অফিসার আবু সালেক’র সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এম আবদুল শহিদ ভূঁয়া ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আবদুল মমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোজাম্মেল হক চৌধুরী বলেন,কৃষক বাঁচলে,দেশ বাঁচবে।সরকার কৃষির উন্নয়নে কৃষককের পাশে রয়েছে। এই প্রণোদনা কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক হিসেবে দেয়া হচ্ছে।
কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন,ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ফলনের মাধ্যমে আমাদের খাদ্যের চাহিদা পূর্ণ হয়। সরকার অধিক ফলনের সুযোগ করে দিতেই এ প্রণোদনা চালু করেছে। সে সাথে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের জন্য কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকের আঙ্গিনায় গিয়ে পরামর্শ দিয়ে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট