1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের চান্দগাঁও  পল্লী মঙ্গল কর্মসূচী’র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫ শতাধিক রোগী চট্টগ্রামের বন্দর এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চন্দনাইশে পিএমকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক অসহায়  ও দুস্থ রোগী পেল স্বাস্থ্য সেবা চট্টগ্রামে পিএমকে’র বিনামূল্যে মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৫ শতাধিক রোগী হালিশহরে পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প কাফনে রক্তের দাগ: রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি দোহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফটিকছড়িতে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল ও সমাবেশ।

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

ভোটের ফল বুঝে না নিয়ে ঘরে ফিরবেন না’—ফটিকছড়িতে নুরুল আমিন

রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র সমর্থনে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ ফেব্রুয়ারী বিকেলে ফটিকছড়ি সরসমর্থনেকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক হয়ে বানিজ্যিক কেন্দ্র বিবিরহাট বাজারের ঈদগাহ রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়ে নির্বাচনী স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুল আমিন অভিযোগ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়িতে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের এনে জড়ো করা হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করাই তাদের মূল উদ্দেশ্য।”
প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত প্রার্থী বলেন, “আমি প্রশাসনকে স্পষ্টভাবে বলছি, অবিলম্বে এসব বহিরাগত সন্ত্রাসীদের খুঁজে বের করে গ্রেফতার করুন। ভোটের আগে পরে মানুষ যাতে ভয়ভীতি বা আতঙ্কিত না হয়,সে ব্যবস্থা নিন। আমরা শান্তি ও স্বস্তি চাই।
নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি উল্লেখ করে তিনি আরও অভিযোগ করেন,প্রতিপক্ষের লোকেরা মহিলা ভোটারদেরও ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি বলেন, “মা-বোনদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে,যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।” জনগণ ব্যালটের মাধ্যমেই সকল ষড়যন্ত্র ও সন্ত্রাসের জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুল আমিন আরও বলেন,
“এই বিশাল গণমিছিল ফটিকছড়ির নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করেছে। ইনসাফ ও উন্নয়নের রাজনীতির পক্ষে জনমতের শক্ত অবস্থান আজ স্পষ্ট।”
তিনি ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন,“আপনারা কষ্ট করে ভোটের আগের রাতে ভোট কেন্দ্র পাহারা দেবেন। ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্র থেকে ভোটের হিসাব বুঝে নিয়ে তারপর ঘরে ফিরবেন। জনগণের রায় রক্ষাই আমাদের প্রধান দায়িত্ব।”
ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফটিকছড়ি জোন পরিচালক মামুনুর রশীদ,চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি শওকত আলী, মহানগর শিবির নেতা খুররম মুরাদ, জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক ও ১১-দলীয় নেতা একরামুল হক,ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি ও সাবেক সচিব গোলাম হোসেন,আবু তাহের, নাজিম উদ্দীন সিদ্দিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট