1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাফনে রক্তের দাগ: রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি দোহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

ফটিকছড়িতে পিটিয়ে আহত করার ১ দিন পর এক ব্যক্তির মৃত্যু।

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে বৈকুণ্ঠ চন্দ্র নাথ নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার একদিন
পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা যায়,গত বুধবার ২৯ অক্টোবর বিকালে উক্ত ইউনিয়নের আজিমপুর গ্ৰামে পারিবারিক বিরোধের জের ধরে জনৈক বৈকুণ্ঠ চন্দ্র নাথকে প্রতিবেশী সবু কান্তি নাথ গাছের বাটাম দিয়ে বেদম পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়।স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হলে শুক্রবার ৩১ অক্টোবর সন্ধ্যা  সাতটার দিকে বৈকুণ্ঠ চন্দ্র নাথ (৭০) মৃত্যু বরন করেন।
ঘটনার পর দিন গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর নিহতের স্ত্রী মঞ্জু রাণী নাথ বাদী হয়ে থানায় ১৩(১০)২০২৫ মামলা
দায়ের করেন।
শুক্রবার রাতে জানতে চাইলে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুর আহমদ বলেন,আহত বৈকুণ্ঠ চন্দ্র নাথ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে সংবাদ পেয়েছি। এ ঘটনায় নিহতের স্ত্রী’র দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট