1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আমি মাঠে থাকলে তারা ভেসে যাবে। এজন্য আমাকে সরাতে তারা নানা ফন্দি এটেছে- সরওয়ার আলমগীর শাহছুফী সৈয়দ শফিউল বশর আলহাচানী আল মাইজভান্ডারী (কঃ) ৩ দিন ব্যাপী খোজরোজ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ভ্রাতৃত্বমূলক আচরণে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাইঃ সুন্নী জোটের প্রার্থী ইলিয়াছ নূরী কুঞ্জছায়া আশেকে মদিনা যুব কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মেরাজুন্নবী (সাঃ) উদযাপন নির্বাচনে রেড জোন রাউজান, মাঠে যৌথ নিরাপত্তা মহড়া। চন্দনাইশে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আজ আসছে একই পরিবারের ৩ জনের লাশ। কাল বিকাল ৩ টায় জানাযা। প্রবাসে এক বছরে ফটিকছড়ির ১৪ জনের মৃত্যু। রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন। ফটিকছড়ির কাঞ্চননগরে আগুনে পুড়ল ৬ বসত ঘর।

ফটিকছড়িতে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ। বিজিবি ও পুলিশ মোতায়ন।। আহত-৩।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার
হেয়াঁকো এলাকায় সরকারী জায়গা দখল-বেদখল নিয়ে বিএনপি’র দু’ গ্রপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে বারৈয়ারহাট-রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দু’দিকে শতাধিক যানবাহনের হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
সোমবার ২৫ আগস্ট দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- আব্দুল মালেক অনু (৩৫) ),মোঃ বাবুল (৬০)ও মোঃ শরিফ (২৮)। আহতরা স্থানীয় বিএনপি ও যুবদলের বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার দুপুরে হেঁয়াকো বাজারে সরকারি জায়গা দখল-বেদখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করে উপজেলা বিএনপি’র এক গ্রুপের ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন ও স্থানীয়রা। এ সময় মানববন্ধন শেষে সড়ক অবরোধ করলে মহাসড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের আশ্বাসে মানববন্ধনকারীরা সড়ক থেকে চলে যায়।
পরে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পরে বিএনপি’র আরেক গ্রুপের সমর্থিত নাছির উদ্দিন বিপ্লব গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এঅবস্থায় থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। এই সংঘর্ষ উপজেলা প্রশাসন,বিজিবি ও পুলিশ সদস্যদের হস্তক্ষেপে অবশেষে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজার ও এলাকা জুড়ে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে ১ প্লাটুন বিজিবি ও পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ ব্যাপারে মুঠোফোনে সোমবার ২৫ আগস্ট বিকালে ও রাতে জানতে চাইলে ভুজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন বলেন,দলের সিদ্ধান্ত শীর্ষ নেতাদের নির্দেশনা মতে এলাকায় দলীয় নাম ভাঙ্গিয়ে কেহ চাঁদাবাজি করলে তা বরদাশত করা হবে না। আমরা দাঁতমারার হেয়াঁকো এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করলে প্রশাসনের সামনে হামলা করে। পরে প্রশাসন আমাদের আশ্বাস্ত করেন আহতদের ব্যাপারে ও চাঁদাবাজির বিষয়ে ব্যবস্থা নিবেন।

সোমবার ২৫ আগস্ট সন্ধ্যায় মুঠোফোনে জানতে চাইলে বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লব বলেন,এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক  অপপ্রচার করা হচ্ছে। ওই ধরনের কোনো কার্যক্রমে আমি জড়িত নই।
তিনি আরো বলেন,বিগত ২০০৮ সালের পর প্রায় ১৭ বছর আমাকে মামলায় জড়িয়ে হয়রানি ও আমার বসত ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। তার আগে আমার একভাইকে চা বাগানে নিয়ে হত্যা ও আরেক ভাইকে গাড়ী চাপা দিয়ে মেরে ফেলা হয়। এঅবস্থায় আমি ও পরিবার এলাকা ছেড়ে চলে গেলে আমাদের অনেক জায়গা একটি মহল দখল করে নেয়। এসব জায়গা উদ্ধারে গেলে আমার নামে ষড়যন্ত্র শুরু হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি (তদন্ত) মো:নুরুল আলম বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো:মোজাম্মেল হক চৌধুরী বলেন,ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। আশা করছি দলের নেতৃস্থানীয়রা বিষয়টির ফয়সালা করবেন। দু’পক্ষের বিরাজমান পরিস্থিতি সহসাই শান্ত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তাছাড়া পরিস্থিতি পর্যাবেক্ষণ করছি। পরিস্থিতি বুঝে ১৪৪ ধারা জারি করার ব্যাপারে আলাপ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট