1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণশুনানি শেষ হয়েও লাল ফিতায় বন্দি, ঐক্যের অভাবে থমকে আছে দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়ন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ, বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের জ্ঞান ভিত্তিক পারদর্শী হতে হবে লেখা পড়ায়ঃ মুসলেহ উদ্দিন বৃহত্তর দোহাজারীর উন্নয়ন: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হতে পারে আগামীর অর্থনৈতিক ও পর্যটন হাব রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার। “পিএমকে’র উদ্যোগে শ্যামলী জোনের যাত্রাবাড়ী শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড, মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ।

ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ি প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ২ ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন,কাল বৃহস্পতিবার অনুষ্টিতব্য সংসদ নির্বাচনের আগমূহুর্তে ফটিকছড়ির যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লবকে গ্রেফতার ও দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বারের বাড়ীতে তল্লাশীর নামে ভাংচুর করার কোন কারন দেখি না। নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে এমন ঘটনায় আতঙ্কিত ভোটাররা।
বুধবার ১১ ফেব্রুয়ারী বিকালে তাৎক্ষিক এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,উপজেলার সুন্দরপুর, দাঁতমারা,পাইন্দং সহ বিভিন্ন ইউনিয়নে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় বহিরাগতদের আনাঘোনা দেখা যাচ্ছে। আর এক জন প্রার্থী ব্যালেট পেপার ছাপানো ও শীল তৈরী করেছে। এসব করে লাভ নেই। তিনি শান্তি পূর্ণভাবে সকল ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেবার আহবান জানিয়ে সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলেন জয়পরাজয় থাকবে। এটা মেনে নিয়ে শান্ত ও সুন্দর ফটিকছড়ি গড়তে ঐক্যবদ্ধ থাকুন।
তিনি আইন শৃঙ্খলার বাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি করে সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য দাবী জানান।
শাহাজাদা সৈয়দ ওমর ফারুক,রাকিবুল আলম চৌধুরী,সাবেক চেয়ারম্যান শহিদুল আজম ও সিরাজ দ্দৌল্লাহ দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট