1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের জ্ঞান ভিত্তিক পারদর্শী হতে হবে লেখা পড়ায়ঃ মুসলেহ উদ্দিন বৃহত্তর দোহাজারীর উন্নয়ন: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হতে পারে আগামীর অর্থনৈতিক ও পর্যটন হাব রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার। “পিএমকে’র উদ্যোগে শ্যামলী জোনের যাত্রাবাড়ী শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড, মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। ফটিকছড়ির দৌলতপুর কিন্ডারগার্টেনের পরিচালক নজরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত। চন্দনাইশে ৪ দিনব্যাপী বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উৎসব ১৪ এপ্রিল থেকে ১০১ সদস্যের উদযাপন কমিটির আহ্বায়ক এম এ হাশেম রাজু

ফটিকছড়িতে লাশ বাড়ীতে নিয়ে যেতে বাধা। আহত-৩।

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে নুরুল ইসলাম (৭০) নামের এক মৃত ব্যক্তির লাশ বাড়ীতে নিয়ে যাবার সময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চলাচলের পথ দিয়ে নিয়ে যাবার সময় উভয় পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয় আসে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ২৭ মার্চ দুপুরে উপজেলার সুন্দুরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাজী বাঁচা মিয়ার বাড়ীতে। নিহত ব্যক্তি ওই বাড়ীর মৃত ছালে আহমদের ছেলে।
জানা যায়,প্রতিবেশী আজগর আলীর সাথে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে জায়গা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু মৃত ব্যক্তির পরিবার সহ অন্যান্যদের চলাচলের পথে খড়ের (ঘাসের) গাদা করে ও বিভিন্ন বাশঁ দিয়ে দীর্ঘ দিনের চলাচলের পথ বন্ধ করে দেয় চাচতো ভাই আজগর আলী।
এদিকে নুরুল ইসলাম অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়।
পরে হাসপাতাল হতে লাশবাহী গাড়ীতে করে নুরুল ইসলামের লাশ বাড়ীর একটু দূরে গাড়ী থেকে নামিয়ে ঘরে নিয়ে যাওয়ার সময় বন্ধ করা পথ নিয়ে যেতে চাইলে আজগর আলী বাঁধা দিলে উভয়ের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মনোয়ারা,নুরুল হুদা ও আজগর আলী আহত হন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে বন্ধ করা চলাচলের পথ উম্মুক্ত করে লাশ ঘরে নিয়ে যাবার ব্যবস্থা করেন।পরে জানাযার নামাজ শেষে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো: বেলাল উদ্দিন সুমন উক্ত ঘটনার বিষয় নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট