1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

ঐতিহাসিক মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখরিত ছিল পুরো চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বিভাগের আওতাধীন কুমিল্লা, ফেনী, বান্দরবান, আনোয়ারা, পেকুয়া, মানিকছড়ি এবং চন্দনাইশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ করে পর্যটন শহর বান্দরবানে ছিল চোখে পড়ার মতো আয়োজন। সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি গোলাম মঈনউদ্দিন ময়ূর বান্দরবন জেলার সভাপতি মনির হোসেন এর উপস্থিতিতে সকাল ১০টায় বান্দরবান জেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার, শ্রম অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। শ্রমজীবী মানুষের ঘাম ও ত্যাগের সম্মান রক্ষায় মালিক-শ্রমিক ও প্রশাসনসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট