1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনামূল্যে চিকিৎসা ও চশমা বিতরণ, পতেঙ্গায় পিএমকে’র স্বাস্থ্যসেবায় উপকৃত ৫০০ রোগী লোহাগাড়ায় পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৫ শতাধিক রোগী দোহাজারীতে পল্লী মঙ্গল কর্মসূচী’র উদ্যোগে দুস্থ ও অসহায় ৫’শ রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা চট্টগ্রামের চান্দগাঁও  পল্লী মঙ্গল কর্মসূচী’র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫ শতাধিক রোগী চট্টগ্রামের বন্দর এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চন্দনাইশে পিএমকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক অসহায়  ও দুস্থ রোগী পেল স্বাস্থ্য সেবা চট্টগ্রামে পিএমকে’র বিনামূল্যে মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৫ শতাধিক রোগী হালিশহরে পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প কাফনে রক্তের দাগ: রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

ফটিকছড়িতে হাজারো আশেকানের অংশগ্রহণে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স.) জুলুস ২৯ আগস্ট

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

রফিকুল আলম,ফটিকছড়ি :

গাউছিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার উদ্যোগে আগামী ২৯ আগস্ট জুমাবার বিকাল তিনটায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)সফল করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ আগস্ট সন্ধ্যায় ফটিকছড়ি পৌর সদর বিবিরহাট বাজারের দরগাহ রোডে বে-লিপে অনুষ্টিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,উপজেলা গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলুস উদযাপন কমিটির সদস্য সচিব  মাস্টার মুহাম্মদ ওসমান খাঁ। লিখিত বক্তব্যে তিনি বলেন, মানবতার চিরন্তন মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ দ.এর  আবির্ভাব উপলক্ষে জশনে জুলুসটি শুক্রবার ফটিকছড়ি সদরের ডাকবাংলো সড়কে সমবেত হয়ে বিবিরহাট বাজার সড়ক,চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক হয়ে আবারো ডাকবাংলো সড়কে এসে শেষ হবে। এতে জুলুসকে অতীতের মতো গাউছিয়া কমিটি উত্তর উপজেলা শাখার আওতাধীন সকল শাখাসহ পৌর,ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সদস্য এবং সর্বস্তরের হাজারো সুন্নি – জনতা অংশ গ্রহন করবেন। এতে ২০ হাজারের অধিক নবী প্রেমিক আশেকানের উপস্থিতির প্রস্তুতি রয়েছে।

জুলুসে প্রধান অতিথি থাকবেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়ার সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী। এতে সভাপতিত্ব করবেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার সভাপতি আল্লামা আবু তাহের আল কাদেরী। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার সভাপতি আল্লামা আবু তাহের আলকাদেরী,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মাছউদ কাদেরী,সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়েজুল আলম,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী ফারুকী,অর্থ সম্পাদক অধ্যাপক মুহি উদ্দিন চৌধুরী,দাওয়াতে খাইর মাওলানা মুহাম্মদ  কুতুব উদ্দিন,দপ্তর সম্পাদক মাস্টার মোহাম্মদ আমানুল হক ও সদস্য মাওলানা মোহাম্মদ ওসমান গনি।সংবাদ সম্মেলন শেষে মোনাজাত পরিচালনা করেন,মাওলানা আবু তাহের আলকাদেরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট