1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাফনে রক্তের দাগ: রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি দোহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন।

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই— ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

রফিকুল আলম,ফটিকছড়ি :

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর নতুন কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন, মা খাদিজাতুল কোবরা (রাঃ)’র পবিত্র  ওপাত দিবস উপলক্ষে আলোচনা ও   ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারী রাজধানীর তোফখানা রোডে অবস্থিত শিশু কল্যাণ পরিষদ-এর চতুর্থ তলায় এ কার্যালয় উদ্বোধনের পর কার্যালয়ে বিএসপি’র অন্যান্য কর্মসূচীর সূচনা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বিএসপি’র চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। এ সময় তিনি বলেন,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে জনগণের ভোগান্তি বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর বিকল্প পথ খুঁজে বের করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন,খাদ্যে ভেজাল মেশানো ও অতিরিক্ত মুনাফা অর্জন—উভয়ই ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। পবিত্র রমজান মাসেও যারা মানুষের কষ্ট বাড়ায়,তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। অবিচার,দুর্নীতি ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।বিএসপি চেয়ারম্যান আন্তর্জাতিক ইস্যুতেও বক্তব্যে বলেন, ইরানে মার্কিন মদদপুষ্ট ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধ করা প্রয়োজন।বিএসপি চেয়ারম্যান আরও বলেন,উম্মুল মুমিনীন হযরত খাদিজাতুল কুবরা (রা.) ছিলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নারী। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (দ.)এর প্রিয় সহধর্মিণী এবং নবুওয়তের সূচনালগ্নে ইসলামের ভিত্তি সুদৃঢ় করতে অসামান্য অবদান রাখেন।নিজের বিপুল সম্পদ,অকুণ্ঠ সমর্থন ও সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে তিনি ইসলামের কঠিন ও সংকটময় সময়ে ত্যাগ,ধৈর্য ও তিতিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর অবিচল আস্থা ও সাহস নবীজি (দ.)-কে শক্তি ও প্রেরণা জুগিয়েছিল,যা ইসলামের প্রারম্ভিক যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সলার অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান,অধ্যাপক শহীদ মঞ্জু।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব কবি মাহমুদুল হাসান নিজামী,ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী,মো: সাইফুল ইসলাম,পীরজাদা কাজী আশিকুর রহমান হাশেমী,মোঃ ওসমান আলী,মোঃ মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব মোঃ আসলাম হোসাইন,যুগ্ম মহাসচিব মো: ইব্রাহিম মিয়া,ঢালি কামরুজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক এস এম বারী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ মানিক,প্রচার সম্পাদক চৌধুরী মোঃ হোসেন,সহ অর্থ সম্পাদক মো: মোশারফ হোসেন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,শিল্প বিষয়ক সম্পাদক সীমা আক্তার,প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সহ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার,সহ মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার এবং সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুলহাস, ময়মনসিংহ জেলা সভাপতি মো: ফিরোজ আলম  প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট