1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনামূল্যে চিকিৎসা ও চশমা বিতরণ, পতেঙ্গায় পিএমকে’র স্বাস্থ্যসেবায় উপকৃত ৫০০ রোগী লোহাগাড়ায় পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৫ শতাধিক রোগী দোহাজারীতে পল্লী মঙ্গল কর্মসূচী’র উদ্যোগে দুস্থ ও অসহায় ৫’শ রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা চট্টগ্রামের চান্দগাঁও  পল্লী মঙ্গল কর্মসূচী’র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫ শতাধিক রোগী চট্টগ্রামের বন্দর এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চন্দনাইশে পিএমকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক অসহায়  ও দুস্থ রোগী পেল স্বাস্থ্য সেবা চট্টগ্রামে পিএমকে’র বিনামূল্যে মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৫ শতাধিক রোগী হালিশহরে পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প কাফনে রক্তের দাগ: রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

ভূজপুরে যুবকের লাশ উদ্ধার।

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকায় নিজ বসতঘর থেকে মো.আজাদ হোসেন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে থানাধীন দাঁতমারা ইউনিয়নের ফারুকনগরে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আজাদ সন্দীপ উপজেলার ৮নং হরিশপুর ইউনিয়নের মৃত আকবর হোসেনের ছেলে।
তিনি দাঁতমারা ইউনিয়নের ফারুক নগরের বাসিন্দা সোহরাব ভূঁইয়ার পালক কন্যা আইরিন সুলতানাকে বিয়ে করে ৫ বছর যাবত ওই এলাকায় বসবাস করে আসছিলেন।
নিহতের শশুর সোহরাব ভূঁইয়া জানান, আজাদ চট্টগ্রামে জাহাজে শ্রমিকের কাজ করতেন। ছুটি শেষে গতকাল কর্মস্থলে যাওয়ার পথে সে ছিনতাইকারীর কবলে পড়লে কর্মস্থলে না গিয়ে বাড়ি ফিরে আসে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। ঐদিন রাতে আজাদ  ঘরের অন্য রুমে গিয়ে সিলিং এর সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তবে নিহতের মা ফিরোজা বেগম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এসে ছেলের লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেছি। এটা আত্মহত্যা না হত্যা,সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার এস আই বজলুর রশিদ বলেন, সংবাদ পেয়ে আমরা বসত ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় আজাদ নামে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি।এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট