1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাফনে রক্তের দাগ: রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি দোহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করায় ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সরোয়ার আলমগীর এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার ২৭ ফেব্রুয়ারী ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদক ও সন্ত্রাস,চাঁদাবাজ নিমূলসহ সমৃদ্ধি ফটিকছড়ি গঠনে সকলের সহযোগিতা চেয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।
তিনি আরো বলেন,ফটিকছড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকসহ আপাময় জনতা যে রায় দিয়েছে ; তা আগামীতে ইতিহাস হয়ে থাকবে। এ রায়ের মধ্যে দিয়ে আগামী ফটিকছড়ি হবে শান্তি, স্বস্তি ও উন্নয়নের।
পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মহিন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক লিটন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন-প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন,বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল হুদা চৌধুরী,পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন,ভুজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন,বদিউল আলম তালুকদার,আবু আজম তালুকদার,মুনসুর আলম চৌধুরী, খালেদ বাবুল,নুরুল ইসলাম মেম্বার, মহিবউল্লাহ বাহার,সমাজ সেবক রেজাউল করিম চৌধুরী,মোহাম্মদ সাইফুদ্দীন, উপজেলা যুবদলের সভাপতি মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু,উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি।
এছাড়া শোকরানা দোয়া ও ইফতার মাহফিল উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট