1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২৬, চন্দনাইশে খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত বিনামূল্যে চিকিৎসা ও চশমা বিতরণ, পতেঙ্গায় পিএমকে’র স্বাস্থ্যসেবায় উপকৃত ৫০০ রোগী লোহাগাড়ায় পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৫ শতাধিক রোগী দোহাজারীতে পল্লী মঙ্গল কর্মসূচী’র উদ্যোগে দুস্থ ও অসহায় ৫’শ রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা চট্টগ্রামের চান্দগাঁও  পল্লী মঙ্গল কর্মসূচী’র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫ শতাধিক রোগী চট্টগ্রামের বন্দর এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চন্দনাইশে পিএমকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক অসহায়  ও দুস্থ রোগী পেল স্বাস্থ্য সেবা চট্টগ্রামে পিএমকে’র বিনামূল্যে মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৫ শতাধিক রোগী হালিশহরে পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন সম্পন্ন।। 

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

 

রাউজান প্রতিনিধি:

রাউজানে কর্মরত মূলধারার সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ২০২৬ সালের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা সদরের জলিলনগরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা। সংগঠনের সাধারণ সম্পাদক এম.নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক এস.এম শহিদুল্লাহ রনি, বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি মো.শিবলী আল সাদিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম.বেলাল উদ্দিন, রাউজান থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মামুন।

প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এম. রমজান আলী, এসএম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, শাহেদুর রহমান মোরশেদ, এম.কামাল উদ্দিন, হাবিবুর রহমান, যীশু সেন, আরফাত হোসাইন, শাহাদাত হোসেন সাজ্জাদ, আমির হামজা, আনিসুর রহমান, আবিদ মাহমুদ, রয়েল দত্ত প্রমুখ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী সভাপতি এম.বেলাল উদ্দিনের সভাপতিত্বে শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি মীর আসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশের অন্যান্য উপজেলার তুলনায় রাউজানের সাংবাদিকরা অনেক এগিয়ে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে নতুন কমিটি দেশের কল্যাণে কলম চালাবে।’ ২০২৬ সালের বর্ষপঞ্জিকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ডিম সংগ্রহের উৎসব তুলে ধরায় ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট