1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাফনে রক্তের দাগ: রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি দোহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

রাজধানী ঢাকার মহাখালীতে বৃহত্তর সুন্নী জোট’র জরুরী সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

নিবন্ধিত সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না মন্তব্য করে বৃহত্তর সুন্নী জোট এর জরুরী সভায় বক্তারা বলেন- দেশের জনগণ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। তাই একটি উৎসবমূখর নির্বাচন অতীব জরুরী। যেজন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে।
সোমবার ২৭ অক্টোবর ঢাকা মহাখালীতে বৃহত্তর সুন্নী জোটের এক জরুরী সভায় নেতৃবৃন্দরা এ সব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর চেয়ারম্যান আল্লামা এম এ মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি এস পি) এর চেয়ারম্যান পীরে তরিকত ড. সাইফুদ্দীন আলহাসানী আল মাইজভাণ্ডারী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি এস পি) এর অতিরিক্ত মহাসচিব মুহাম্মদ আসলাম হোসাইন প্রমূখ। সভায় আগামী ৩ নভেম্বর ‘২৫ ঢাকায় সংবাদ সম্মেলন এর মাধ্যমে জোটের কর্মসূচি ঘোষনার সিদ্ধান্ত গৃহীত হয়। এতদোপলক্ষে ৩ দলের চেয়ারম্যান ও মহাসচিবদের নিয়ে ৬ সদস্যের একটি নির্বাচনী বোর্ড গঠন করা হয়। এছাড়া জোট সম্প্রসারণের লক্ষ্যে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। লিয়াজোঁ কমিটির সদস্যরা হলেন,স উ ম আবদুস সামাদ,মুহাম্মদ আসলাম হোসাইন, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী,আল্লামা মোশাররফ হোসেন হেলালী,মুহাম্মদ ইব্রাহীম মিয়া,গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক ও ঢালি কামরুজ্জামান হারুন। এছাড়াও অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, মুহাম্মদ ইব্রাহিম মিয়া,ঢালি কামরুজ্জামান হারুন,আব্দুল হাকিম,নুরুল্লাহ রায়হান খান ও এস এম তারেক হোসাইন সহ ৬ সদস্যের একটি মিডিয়া কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট