1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

অসত্যের বিরুদ্ধে প্রতিবাদকারীরা যুগে যুগে মুখোশধারীদের প্রতিহিংসার শিকার! ওসমান হাদি হত্যাকাণ্ড তাঁরই জলজ্যান্ত উদাহরণ! -বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

রফিকুল আলম, ফটিকছড়ি :

সত্যপন্থীদের উপর যুগে যুগে অবর্ণনীয় জুলুম নির্যাতন করেছে মুখোশধারী দুষ্কৃতিকারী চক্র। সমাজে কেউ যখন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে তখনই এই সঙ্গবদ্ধ দুষ্কৃতিকারী চক্র হায়েনার মত হামলে পড়ে। উগ্রপন্থী দুষ্কৃতিকারী এসব অশুভ শক্তির সমাজে অবাধে বিচরণের ফলে দিন দিন অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদকারীরা চুপসে যেতে বাধ্য হচ্ছে। এমনই একটি কঠিন পরিস্থিতিতে জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠা এক টগবগে যুবকের নাম শরিফ ওসমান হাদি। তিনি দল ও মতের বাইরে গিয়ে চেয়ে ছিলেন দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত অন্যায় অবিচার মুক্ত একটি সমাজ এই প্রজন্মকে উপহার দিতে। কিন্তু শেষ পর্যন্ত জাতি দেখতে পেল ওসমান হাদীকে মুখোশধারী চিহ্নিত দুষ্কৃতিকারী চক্রের হাতে জীবন দিয়ে পৃথিবী ত্যাগ করতে হলো। এক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকার ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। যার ফলশ্রুতিতে উগ্রবাদীরা তাদের কাঙ্ক্ষিত সুযোগ পেয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা ভাঙচুর লুটপাট করে সারাদেশকে একটা নরক রাজ্য বানিয়ে ছেড়েছে। যে কোন মূল্যে এদেশের শান্তিপ্রিয় জনগণ এখনই যদি ঐক্যবদ্ধভাবে মব সন্ত্রাস,অন্যায়-অবিচার, জুলুম নির্যাতন কে রুখে দিতে না পারে তাহলে এই দেশের জনগণের ভবিষ্যৎ কি হতে পারে মহান স্রষ্টাই ভালো জানেন। আমরা অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুবিচার আশা করছি। এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হলে অদূর ভবিষ্যতে সমাজে মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাবেনা।
গত ১৯ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানার রামনগর বাজার প্রাঙ্গণে খলিফা আব্বাস আলী মাইজভাণ্ডারী (রহঃ)’র ৩৭তম বাৎসরিক ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি’র চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। এ সময় তিনি বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সবাইকে কোরআন সুন্নাহর অনুশাসন মেনে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করার আহ্বান জানান।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন,আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন মাইজভাণ্ডারী। মাহফিলে কুরআন সুন্নাহর আলোকে ওয়াজ করেন,পীরজাদা মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ্ সাধকপুরী,মাওলানা আব্দুস সাত্তার,মাওলানা জামাল উদ্দীন সহ আরো অনেকেই।
এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম,স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ,দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট