1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

ক্ষতি কোটি টাকার উপরে। ফটিকছড়ির নানুপুরে বাজারের মির্জা মার্কেটে আগুনে পুড়ল ১৮ দোকান ও গুদাম।

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার ২ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নানুপুর বাজারের মির্জা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,মির্জা মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অধিকাংশ দোকান মার্কেটের ব্যবসায়ীদের মালামালের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। আগুনে মৃদুল ফার্মেসির ওষুধের গুদাম,মতি টি স্টোর, বসুন্ধরা,সোহেল ব্রাদার্স, জাহাঙ্গীর টেইলার্সের কারখানা, মফিজ সওদাগর ও নাজিম সওদাগরের গুদাম,সোলাইমানের দোকান,একটি মোবাইল সার্ভিসিং শপ,কাপড়ের দোকানের গুদামসহ মোট ১৮টি দোকান পুড়ে যায়।
ব্যবসায়ীরা জানান,আগুনে তাদের প্রায় এক কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। সে সাথে আগুনে মার্কেটের পাকা দেয়ালের পেলাস্তার খসে গিয়ে মার্কেটের ও ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তারা।
গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের শান্তনা দেন। এসময় উপজেলা প্রশাসন থেকে সরকারী ভাবে আর্থিক সাহায্য করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তিনি আরো বলেন,আগুন নিয়ন্ত্রের সময় আমাদের টিম ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে। আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট