1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় পিএমকের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে পল্লী মঙ্গল কর্মসূচী (PMK)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মরহুম আলহাজ্ব দেওয়ান আবদুল মান্নানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর এ উপলক্ষে পল্লী মঙ্গল কর্মসূচী (PMK)-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
মরহুম আলহাজ্ব দেওয়ান আবদুল মান্নান ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (PMK)-এর প্রতিষ্ঠাতা। দরিদ্র, অতিদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, মানবিক মূল্যবোধ, আদর্শ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড PMK-এর পথচলায় স্মরণীয় হয়ে আছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মরহুমের কর্মময় জীবন, নেতৃত্ব, আদর্শ এবং মানবকল্যাণে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করার যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করে গেছেন, তা PMK-এর কার্যক্রমে এখনও অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
এ উপলক্ষে দরিদ্র ও অতিদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই একজন মানুষের আদর্শকে দীর্ঘদিন জীবিত রাখা সম্ভব। মরহুম আলহাজ্ব দেওয়ান আবদুল মান্নানের প্রতিষ্ঠিত মানবসেবার ধারাকে আরও এগিয়ে নেওয়াই হবে তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান।
দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর কাছে তাঁর সকল নেক আমল কবুল এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট