1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

চন্দনাইশে আল-হাসনাইন শিশু একাডেমির পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

 

এম. শাহজাহান।
চন্দনাইশ উপজেলার মৌলভীবাজারস্থ ঐতিহ্যবাহী শিশুশিক্ষা প্রতিষ্ঠান আল-হাসনাইন শিশু একাডেমির উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২নভেম্বর, শনিবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হওয়া অনুষ্ঠান বিদ্যালয়টির কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।
আল্-হাসনাইন শিশু একাডেমী কর্তৃক আয়োজিত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ পরিচালক আলহাজ্ব দিদারুল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব সাইদ ইবনে খায়ের, প্রধান আলোচক ছিলেন স্থানীয় বরকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মাওলানা ফেরদৌসুল আলম খান আল- কাদেরী, অনুষ্ঠানটি উদ্ভোদন করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জাগির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সম্মানিত পরিচালকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ে ২০২৪ শিক্ষা বর্ষের বার্ষিক চুড়ান্ত পরীক্ষার ফলাফলে প্রতিটি শ্রেণির ১ম,২য়,৩য় স্থান অর্জন করা শিক্ষার্থীদের এবং বিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকেও পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য যে, চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্যভুক্ত এই বিদ্যালয়টি গ্রামীণ জনপদে যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট