1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

ফটিকছড়ির নাজিরহাটে ফের কৃষকের ধানের গাদায় আগুন!

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাইনজুরি বিলে বর্গাচাষি কৃষক হাসমত আলীর কেটে রাখা পাকা ধানের গাদায় (স্তুপ) দূর্বৃত্তরা আগুন দিয়েছে।এসময় দুপুরে পার্শ্ববর্তী ফারুখীয়া মাদ্রাসার ছাত্ররা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে যায়।বুধবার ৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে নাজিরহাট ফারুখীয়া মাদ্রাসার উত্তর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক হাসমত আলী জানান, বর্গা হিসেবে চাষ করা প্রায় ১২০ শতক (৩ কানি) জমির পাকা ধান আগুনে পুড়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,এটা অমানবিক কাজ। আমার এত বড় ধান গাদা পুড়িয়ে দিল, মানুষ হয়ে কেউ এমন কাজ করতে পারে ? এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন,এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ধারণা করা হচ্ছে শত্রুতা বসত কেউ গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। একই স্থানে প্রায় ১২টি ধানের গাদা অক্ষত রয়েছে, এ থেকেই বোঝা যাচ্ছে ঘটনা ইচ্ছাকৃত।তিনি আরো বলেন,খবর পেয়ে অফিসের দুইজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে; তাদের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,এর আগে উপজেলার ৩ টি এলাকায় ধান গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল,যার ফলে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট