1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  3. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দোহাজারীতে ৪নং ওয়ার্ড দুবাই প্রবাসী ফোরামের মানবিক ত্রাণ বিতরণ সম্পন্ন আর্তমানবতার সেবায় বন্যার্থদের পাশে দাঁড়ালেন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস দোহাজারীর বিওসির মোড়ে ত্রাণ বিতরণের সময় মাননীয় এমপি মহোদয়ের উপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ডে বন্যাদুর্গতদের মাঝে মানবিক সহায়তার অনন্য নজির স্হাপন নুরুল ইসলাম দোহাজারীতে বন্যাদুর্গত ১৩০০ পরিবারের পাশে আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন দোহাজারীতে বানভাসি মানুষের পাশে ‘মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন’ শঙ্খের নতুন দাপটে চন্দনাইশে ফের প্লাবিত বিস্তীর্ণ জনপদ: চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ বানভাসি মানুষের পাশে মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন: চেয়ারম্যান রফিক উদ্দিনের মানবিক আহ্বান

ফটিকছড়ি সদরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও মশাল মিছিল ।।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সোমবার ১৭ নভেম্বর উপজেলা সদরে মানববন্ধন ও মশাল মিছিল করেছে উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। মানববন্ধন শেষে মশাল মিছিলটি ফটিকছড়ি সদর থেকে নাজিরহাটের দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ৫/৬ কিলোমিটার প্রদক্ষিন করে।
মানববন্ধনে বক্তারা বলেন,২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার আওয়ামী দোসরের হাতে রক্তাক্ত হয়েও মাঠ ছেড়ে যাননি। শরীলের রক্ত ঝড়িয়ে নেতা- কর্মীদের জন্য জীবনের মায়া ত্যাগ করতে বিন্দু মাত্র পিছিয়ে যায়নি সে পরীক্ষিত নেতাকে মনোনয়ন দিতে হবে।
বক্তরা আরো বলেন,তৃণমূলের কাছে তিনি গ্রহন যোগ্য ও জনপ্রিয় সাংগঠনিক দক্ষতায়। সাধারণ মানুষের পাশে থেকে দল ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই আমাদের একটাই দাবী বিএনপি হাই কমান্ডের কাছে আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়া হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম- সাধারণ সম্পাদক সরোয়ার মফিজ, উপজেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন,পৌর বিএনপি নেতা মো.এমরান, এড.লেয়াকত আলী,আব্দুল মাবুদ মুন্সী,নুরুল আবছার,মো:হাসান,জামাল উদ্দিন ও আরফানুল করিম সুমন প্রমূখ।
উল্লেখ্য গত ৭ নভেম্বর চট্টগ্রাম- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট,নাজিরহাট ঝংকার ও হেয়াঁকো এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ,গত ১০ নভেম্বর বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন, সমিতিরহাট ইউনিয়নে গত ১৪ নভেম্বর মানববন্ধন ও ১৬ নভেম্বর হেয়াঁকো বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট