1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পালের শাস্তির দাবীতে ফটিকছড়িতে হেফাজতের বিক্ষোভ।

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পালের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখা।
রবিবার ৫ অক্টোবর বিকালে উপজেলার  নাজিরহাট ঝংকার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা  আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা মাওলানা জুনাইদ বিন জালাল,শেখ হোসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা মাহমুদ শাহ,উপজেলা শাখার যুগ্ম মহাসচিব মুফতি শওকত বিন হানিফ, মুফতি আবু মাকনুন মুহাম্মদ,মাওলানা শোয়াইব,মাওলানা জুনাইদ জওহর,মাওলানা আসগর সালেহী,মাওলানা ইরফান সাদেক, মাওলানা আলমগীর বিন কবির, মাওলানা ইরফান কাদের, মাওলানা তারেকুল ইসলাম, মুফতি মোহাম্মদ ইসলামাবাদী ও মাওলানা রহমত উল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। অভিযুক্ত নিজেই তার ফেসবুক প্রোফাইলে ভিডিও প্রকাশ করে অভিযোগের সঙ্গে নিজেকে জড়িয়েছে—এ কারণে আমরা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
বক্তারা আরও দাবি করেন, ঘটনার পেছনে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র থাকলে তা অনুসন্ধান করে বের করতে হবে।
অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট