1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে বললেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর বলেছেন, ১৯৭১ সালের যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চক্রান্ত করেছিল তাদের দোসররা কিন্তু এখনো চক্রান্ত করছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাজক থাকতে হবে। গতকাল রবিবার বিকালে রাউজান উপজেলা অডিটোরিয়ামে রাউজান উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘কারো দ্বারা যাতে সাধারণ মানুষ তথা জানমালের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জনগণের পাশে থাকতে হবে। স্বেচ্ছাসেবক দল শুধু মিছিল মিটিং এ সীমাবদ্ধ থাকলে হবে না। বৃক্ষরোপণ থেকে শুরু করে উন্নয়নমূলক কর্মকাণ্ড, পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. মুছা মিয়া মেম্বারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হাওলাদার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরওয়ার উদ্দীন সেলিম, সদস্য সচিব মো. আকবর আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ইউসুফ তালুকদার, পৌরসভার আহবায়ক মো. শাহাদাত হোসেন মির্জা। একরাম মিয়া ও মাসুদ রাসেল পারভেজ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি তসলিম উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান মেনন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, আবদু ছবুর। এসময় উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রদীপ শীল, রাউজান -০৭.০৯.২৫।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট